প্রিন্ট এর তারিখ : ০৪ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৯ নভেম্বর ২০২৫
শাহবাগে প্রাথমিক শিক্ষকদের শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশের গুলিতে আহত খায়রুন নাহার লিপি সহ আরও অনেকে,া
||
শাহবাগে প্রাথমিক শিক্ষকদের শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশের গুলিতে আহত খায়রুন নাহার লিপি সহ আরও অনেকে,মোঃ নাসির উদ্দিন, বিষেশ প্রতিনিধিঃঢাকা, ৯ নভেম্বর ২০২৫: রাজধানীর শাহবাগে প্রাথমিক শিক্ষকদের চলমান শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ গুলি চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। এতে আহতদের মধ্যে আছেন পটুয়াখালীর গলাচিপার কৃতি সন্তান, জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা ও প্রাথমিক শিক্ষকদের জনপ্রিয় নেত্রী খায়রুন নাহার লিপি। আরও বহু শিক্ষক গুলিবিদ্ধ ও আহত হয়েছেন বলে জানা গেছে।প্রত্যক্ষদর্শীরা জানান, শিক্ষকরা যখন তাদের দাবিদাওয়া নিয়ে শান্তিপূর্ণভাবে অবস্থান কর্মসূচি পালন করছিলেন, তখন হঠাৎই পুলিশ গুলি ও টিয়ার শেল ছোড়ে। এতে ঘটনাস্থলে ব্যাপক বিশৃঙ্খলা সৃষ্টি হয়। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।শিক্ষক মহল এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। তারা বলছেন, "শিক্ষকদের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশি হামলা নগ্ন প্রকাশ। এটি কেবল লিপি আপার ওপর হামলা নয়, বরং দেশের সব শিক্ষকের ওপর আঘাত।"প্রাথমিক শিক্ষকদের পক্ষ থেকে সকল রাজনীতিবিদ, শিক্ষক-শিক্ষার্থী এবং পেশাজীবী সংগঠনকে এই আন্দোলনে পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ আর জে রান
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদের কথা । সর্বস্বত্ব সংরক্ষিত