প্রিন্ট এর তারিখ : ০৪ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর ২০২৫
পটুয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার গ্রেফতারা
||
পটুয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার গ্রেফতারস্টাফ রিপোর্টার মোঃ এনামুল হোসেন পটুয়াখালী নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা গ্রেপ্তার ঢাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা মো. জিহাদ হোসেনকে (২৪) গ্রেপ্তার করা হয়েছে।বাউফল পৌর শহরের ৮ নম্বর ওয়ার্ডের বাংলাবাজার এলাকার নিজ বাসা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে।জিহাদের পিতার নাম মো. হাবিবুর রহমান। তিনি রড–সিমেন্টের ব্যবসায়ী। জিহাদ পৌর শহরের ৮ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের প্রস্তাবিত সভাপতি ছিলেন।এছাড়া একই দিন রাতে দাশপাড়া এলাকা থেকে দাশপাড়া ইউনিয়ন ছাত্রলীগের দপ্তর সম্পাদক হৃদয় প্যাদাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের পটুয়াখালী আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।এ বিষয়ে বাউফল থানার ওসি আখতারুজ্জামান সরকার গ্রেপ্তারের সত্যতা স্বীকার করে বলেন, “জিহাদ ঢাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের উপর হামলা চালিয়েছে। ওই সময় তার হামলার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হয়।
সম্পাদক ও প্রকাশকঃ আর জে রান
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদের কথা । সর্বস্বত্ব সংরক্ষিত