প্রিন্ট এর তারিখ : ০৩ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২১ নভেম্বর ২০২৫
তারেক রহমানের জন্মদিনে ক্যান্সার রোগীর চিকিৎসার দায়িত্ব নিলেন সাবেক ছাত্রনেতা রিগ্যান মানবিক উদ্যোগে আলোড়ন বগুড়ায়া
মো: ওসমান গণী, শিবগঞ্জ উপজেলা ||
তারেক রহমানের জন্মদিনে ক্যান্সার রোগীর চিকিৎসার দায়িত্ব নিলেন সাবেক ছাত্রনেতা রিগ্যান মানবিক উদ্যোগে আলোড়ন বগুড়ায়মো:ওসমান গণী:শিবগঞ্জ উপজেলা প্রতিনিধি :শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিনে যেন ভিন্ন এক মানবিক দৃশ্য দেখলো বগুড়াবাসী। ক্যান্সারে আক্রান্ত এক যুবতীর চিকিৎসার সম্পূর্ণ দায়িত্ব নেয়া—এভাবেই দিনটি পালন করলেন জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী রিগ্যান।বৃহস্পতিবার বিকেলে বগুড়া শহরের ঠনঠনিয়া ইমপালস হসপিটালে ক্যান্সার আক্রান্ত জমেলা বেওয়া (৩০)-কে দেখতে গিয়ে রিগ্যান নগদ অর্থ সহায়তা করেন এবং তার চিকিৎসার সকল ব্যয়ভার বহনের ঘোষণা দেন। জমেলা বেওয়া গাবতলী উপজেলার নেপালতলী ইউনিয়নের ভাঙ্গারী পাড়া গ্রামের বাসিন্দা।রিগ্যান বলেন, “বাংলাদেশের আশা-আকাঙ্ক্ষার বাতিঘর তারেক রহমান। তার জন্মদিনকে আমরা মানবসেবার মাধ্যমে স্বপ্ন বাস্তবায়নের দিন হিসেবে পালন করি। জমেলা বেওয়ার চিকিৎসা অর্থের অভাবে বন্ধ হয়ে যাওয়ার খবর পেয়ে আমরা দায়িত্ব নিয়েছি। আমরা তাকে সুস্থ করে পরিবারের কাছে ফিরিয়ে দিতে চাই।”তিনি আরও বলেন, “আগামী নির্বাচনে বগুড়া সদর আসন থেকে তারেক রহমান নির্বাচন করবেন। ইতিহাসের সর্বোচ্চ ভোটে আমরা তাকে নির্বাচিত করব। তার নেতৃত্বেই উন্নয়ন বঞ্চিত বগুড়ায় আবারও উন্নয়নের জোয়ার বয়ে যাবে। সবাইকে ধানের শীষের পক্ষে কাজ করার আহ্বান জানাচ্ছি।”এসময় উপস্থিত ছিলেন—নাসিরুদ্দীন মামুন, জেলা ছাত্রদলের সহসভাপতি মাহমদুল হক, রিবন হাসান রুমন, সাবেক যুগ্ম সম্পাদক সাঈদ শেখ, এবিএস খাইরুল ইসলাম, সাবেক বৃত্তি ও ছাত্রকল্যাণ সম্পাদক আলমগীর হোসেন, যুবদল নেতা সবুজ সাকিদার, শহর ছাত্রদলের যুগ্ম সম্পাদক শাহ নেওয়াজ বিশাল, সোহেল রানা, সুমন হোসেন, আরমান হোসেন, সরকারি আইএইচটির সাধারণ সম্পাদক আল আমিন সিনহা, সাংগঠনিক সম্পাদক সিয়াম আহাম্মেদসহ আরও অনেকে।মানবিক এই উদ্যোগে বগুড়ায় তৈরি হয়েছে আলোচনা—রাজনীতির মাঠেও এমন মানবিকতা যদি ছড়িয়ে পড়ে, তবে সমাজ বদলাতে আর সময় লাগবে না।
সম্পাদক ও প্রকাশকঃ আর জে রান
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদের কথা । সর্বস্বত্ব সংরক্ষিত