প্রিন্ট এর তারিখ : ০৪ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২১ নভেম্বর ২০২৫
বগুড়ার শিবগঞ্জে করতোয়া নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমানের অভিযানে সরঞ্জাম ধ্বংসা
মো: ওসমান গণী, শিবগঞ্জ উপজেলা ||
বগুড়ার শিবগঞ্জে করতোয়া নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমানের অভিযানে সরঞ্জাম ধ্বংসমো:ওসমান গণী:শিবগঞ্জ উপজেলা প্রতিনিধি :অবশেষে কঠোর অবস্থান নিল প্রশাসন।বগুড়ার শিবগঞ্জ সদর ইউনিয়নের ধাওয়াগীর মিল্কিপুর করতোয়া নদী থেকে দীর্ঘদিন ধরে চলা অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে সব সরঞ্জাম নষ্ট করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমান।বৃহস্পতিবার দুপুরে হঠাৎ অভিযান চালিয়ে নদীর পাড়ে রাখা ড্রেজার পাইপ, মোটর ও অন্যান্য সরঞ্জাম ভেঙে দেন তিনি। স্থানীয়দের অভিযোগ—এই অবৈধ বালু উত্তোলনের কারণে নদীর পাড় ভাঙন বাড়ছিল, ক্ষতিগ্রস্ত হচ্ছিল ফসলি জমি, পাশাপাশি চলাচলের রাস্তা ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছিল।ইউএনও জিয়াউর রহমান বলেন, “করতোয়া নদীকে দখল ও ধ্বংস হতে দেওয়া হবে না। অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স। আইন ভঙ্গ করলে যারাই জড়িত থাকুক, ব্যবস্থা নেওয়া হবে।”অভিযান চলাকালে স্থানীয় জনতার ভিড় জমে যায়। তারা জানান, প্রশাসনের এই উদ্যোগে তারা স্বস্তি পেয়েছেন। দীর্ঘদিন ধরে অবৈধ বালু উত্তোলনে এলাকায় পরিবেশগত বিপর্যয় দেখা দিচ্ছিল বলে দাবি তাদের।শিবগঞ্জ উপজেলায় নদী রক্ষার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে স্থানীয়রা আরও নিয়মিত অভিযান চালানোর দাবি জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশকঃ আর জে রান
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদের কথা । সর্বস্বত্ব সংরক্ষিত