প্রিন্ট এর তারিখ : ০৪ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৬ ডিসেম্বর ২০২৫
শ্রীবরদীতে নির্বাচনী আচরণবিধি বাস্তবায়নে অভিযানা
||
শ্রীবরদীতে নির্বাচনী আচরণবিধি বাস্তবায়নে অভিযানএসডি সোহেল রানা,স্টাফ রিপোর্টার, শ্রীবরদী নির্বাচনী আচরণবিধি প্রতিপালনের লক্ষ্যে শেরপুরের শ্রীবরদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি কমিশনার (ভূমি)। রবিবার (১৪ ডিসেম্বর) দুপুরে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মনীষা আহমেদ সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে শ্রীবরদী পৌর বাজারের বিভিন্ন জায়গায় প্রার্থীদের পোস্টার অপসারণ করেন। অপরদিকে সহকারি কমিশনার (ভূমি) সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে উপজেলার বিভিন্ন ইউনিয়নের পোস্টার অপসারেণ জন্য ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন। অভিযানে থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ নুরুল আলম সহ পুলিশ ফোর্স, পৌরসভার স্টাফরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ আর জে রান
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদের কথা । সর্বস্বত্ব সংরক্ষিত