প্রিন্ট এর তারিখ : ০৩ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৩ জুলাই ২০২৬
বাউফলে শাশুড়িকে ঘুম পাড়িয়ে রহস্যজনকভাবে নিখোঁজ পুত্রবধূা
আর জে রানা, সম্পাদক ও প্রকাশক ||
পটুয়াখালীর বাউফল উপজেলার নওমালা ইউনিয়নের ভাংড়া গ্রামে এক গৃহবধূর রহস্যজনক নিখোঁজের ঘটনা ঘটেছে। নিখোঁজ ওই গৃহবধূর নাম দোলমনি (১৯)।স্থানীয় সূত্রে জানা যায়, দোলমনির স্বামী রেজাউল পেশাগত প্রয়োজনে ঢাকায় কর্মরত আছেন। সেই সুবাদে রাতে শাশুড়ি মলিনা বেগমের সাথেই ঘুমাতেন তিনি। ঘটনার রাতেও রাতের খাবার খেয়ে শাশুড়ির সাথে একই বিছানায় ঘুমাতে যান দোলমনি। তবে ভোররাতে শাশুড়ি ঘুম থেকে জেগে দেখেন পুত্রবধূ বিছানায় নেই এবং ঘরের দরজা খোলা।
পরিবারের সদস্যরা তাকে অনেক খোঁজাখুঁজি করেও কোথাও খুঁজে না পাওয়ায় বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় শাশুড়ি মলিনা বেগম বাদী হয়ে বাউফল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। পুলিশ নিখোঁজ গৃহবধূকে উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে।
সম্পাদক ও প্রকাশকঃ আর জে রান
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদের কথা । সর্বস্বত্ব সংরক্ষিত