প্রিন্ট এর তারিখ : ০৩ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৯ আগস্ট ২০২৬
কনকদিয়ায় খাল পরিষ্কার কার্যক্রম, ক্রীড়ামোদীদের মাঝে ফুটবল বিতরণা
আর জে রানা, সম্পাদক ও প্রকাশক ||
বাউফল প্রতিনিধি: পটুয়াখালীর বাউফল উপজেলার কনকদিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ব্রাহ্মণের বিল ও ঝিলনা ফকির বাড়ির পেছনের খাল পরিষ্কার কার্যক্রম পরিচালনা করা হয়েছে।শনিবার (৮ আগস্ট) সাবেক দুইবারের চেয়ারম্যান, বাউফল উপজেলা বিএনপির সহ-সভাপতি ও কনকদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম সরোয়ার জাহাঙ্গীরের নির্দেশনায় এ খাল পরিষ্কার কার্যক্রম পরিচালনা করা হয়।এ সময় খালের বিভিন্ন অংশ পরিষ্কার-পরিচ্ছন্ন করার কার্যক্রম পরিচালনার পাশাপাশি স্থানীয় ক্রীড়ামোদী তরুণদের মাঝে ফুটবল বিতরণ করা হয়।সংশ্লিষ্টদের পক্ষ থেকে জানানো হয়েছে, কনকদিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে খাল পরিষ্কার কার্যক্রম অব্যাহত থাকবে।এ ধরনের উদ্যোগের মাধ্যমে স্থানীয় খালগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং পানি চলাচল স্বাভাবিক রাখতে সহায়তা করবে বলে আশা করা হচ্ছে।স্থান: কনকদিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড, ব্রাহ্মণের বিল ও ঝিলনা ফকির বাড়ির পেছনের খাল।দৈনিক সংবাদের কথা
সম্পাদক ও প্রকাশকঃ আর জে রান
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদের কথা । সর্বস্বত্ব সংরক্ষিত