দৈনিক সংবাদের কথা

অর্থনীতি

বগুড়ার শিবগঞ্জের উথলীতে নবান্নের হাটে ‘জামাই মেলা’তে বিশালাকারের মাছের তোলপাড়! ভিড়ে হাটে দাঁড়ানোর জায়গা নেই—একদিনেই বিক্রি হবে ১ কোটি টাকার মাছ!

বগুড়ার শিবগঞ্জের উথলীতে নবান্নের হাটে ‘জামাই মেলা’তে বিশালাকারের মাছের তোলপাড়! ভিড়ে হাটে দাঁড়ানোর জায়গা নেই—একদিনেই বিক্রি হবে ১ কোটি টাকার মাছ!মো:ওসমান গণী:শিবগঞ্জ উপজেলা প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলার উথলীতে নবান্ন উৎসবকে ঘিরে বসেছে বছরের সবচেয়ে আলোচিত ‘জামাই মেলা’। আর সেখানে দেখা মিলেছে বিশালাকারের রুই, কাতলা, ব্ল্যাক কার্পসহ বিভিন্ন প্রজাতির হাট কাঁপানো সব মাছের!ভোর থেকে হাটজুড়ে যেন মানুষের ঢল—মাছের আকার দেখতেই দর্শনার্থীদের ভিড় লেগে আছে প্রতিটি স্টলে। ২০ থেকে ৩০ কেজি ওজনের মাছ তুলতেই হিমশিম খাচ্ছেন বিক্রেতারা, আর মোবাইল ক্যামেরায় ভিডিও-সেলফি তুলতে ব্যস্ত ক্রেতারা।মেলা কর্তৃপক্ষের দাবি— "আজ একদিনেই ১ কোটি টাকার বেশি মাছ বিক্রি হবে, ইনশাআল্লাহ!"বিক্রেতাদের মুখে হাসি, ক্রেতাদের মাঝে উৎসবের আমেজ—পুরো হাট এখন নবান্নের রঙে মাতোয়ারা। যেন মাছের হাট নয়, এক অনন্য উৎসবের মাঠ।

বগুড়ার শিবগঞ্জের উথলীতে নবান্নের হাটে ‘জামাই মেলা’তে বিশালাকারের মাছের তোলপাড়! ভিড়ে হাটে দাঁড়ানোর জায়গা নেই—একদিনেই বিক্রি হবে ১ কোটি টাকার মাছ!