দৈনিক সংবাদের কথা

বাউফলে খাল থেকে উদ্ধার মরদেহের পরিচয় শনাক্ত, মেয়ের হত্যা মামলা

বাউফলে খাল থেকে উদ্ধার মরদেহের পরিচয় শনাক্ত, মেয়ের হত্যা মামলা

বাউফলে খাল থেকে উদ্ধার মরদেহের পরিচয় শনাক্ত, মেয়ের হত্যা মামলা

মোঃ ইমরান হোসাইন

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর বাউফলে আলগী খাল থেকে উদ্ধার হওয়া অর্ধগলিত মরদেহের পরিচয় শনাক্ত করেছে পরিবার। নিহত ব্যক্তি আলম গাজী ওরফে আলম ফকির (৪৭)। তিনি নিখোঁজ হওয়ার তিন দিন পর তাঁর মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের মেয়ে রিপা বেগম বাদী হয়ে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে বাউফল থানায় হত্যা মামলা দায়ের করেছেন।

রোববার (২৫ অক্টোবর) দিবাগত রাতে মামলাটি দায়ের করা হয়। এর আগে শুক্রবার (২৩ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে বাউফল পৌর শহরের বাংলাবাজার জামে মসজিদসংলগ্ন আলগী খাল থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

পরিবার সূত্রে জানা যায়, গত বুধবার থেকে নিখোঁজ ছিলেন আলম ফকির। শনিবার রাতে খাল থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধারের খবর পেয়ে পরিবারের সদস্যরা খোঁজ নেন। পরে রোববার সকালে কালাইয়া নৌ-পুলিশ ফাঁড়িতে পুলিশের সংগ্রহ করা আলামতের মধ্যে থাকা লুঙ্গি ও টি-শার্ট দেখে মরদেহটি আলম ফকিরের বলে শনাক্ত করেন তাঁরা।

নিহতের মেয়ে রিপা বেগম জানান, তাঁর বাবা বিভিন্ন এলাকায় ওরস অনুষ্ঠানে ভাণ্ডারি গান পরিবেশন করতেন। তিনি তিনটি বিয়ে করেছিলেন। তাঁর প্রথম স্ত্রী পিয়ারা বেগম এবং দ্বিতীয় স্ত্রী ও তাঁদের সন্তানদের সঙ্গে তিনি বসবাস করতেন। তবে আলম ফকির তাঁর তৃতীয় স্ত্রী ফারজানার সঙ্গে আলোকি খালসংলগ্ন দাশপাড়া এলাকায় থাকতেন। সেখান থেকেই তিনি নিখোঁজ হন।

কালাইয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) মনিরুজ্জামান সরদার জানান, মরদেহের পোশাক ও শারীরিক গঠনের বিবরণ মিলিয়ে পরিবারের সদস্যরা পরিচয় নিশ্চিত করেন। মরদেহ পানিতে ডুবিয়ে রাখার উদ্দেশ্যে শরীরের সঙ্গে প্রায় ১৭টি ইটভর্তি একটি প্লাস্টিকের বস্তা বাঁধা ছিল বলে জানান তিনি।

তিনি আরও জানান, মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। পরে আঞ্জুমান মুফিদুল ইসলাম মরদেহ দাফনের ব্যবস্থা করে। এ ঘটনায় দায়ের করা হত্যা মামলার তদন্ত করবে বাউফল থানা পুলিশ।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, সুরতহাল প্রতিবেদন অনুযায়ী, ঘটনাটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। নিহতের মেয়ে বাদী হয়ে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে মামলা করেছেন। ঘটনার রহস্য উদ্‌ঘাটন এবং হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে তদন্ত চলছে।

আপনার মতামত লিখুন

দৈনিক সংবাদের কথা

সোমবার, ০২ নভেম্বর ২০২৬


বাউফলে খাল থেকে উদ্ধার মরদেহের পরিচয় শনাক্ত, মেয়ের হত্যা মামলা

প্রকাশের তারিখ : ২৭ অক্টোবর ২০২৬

featured Image
বাউফলে খাল থেকে উদ্ধার মরদেহের পরিচয় শনাক্ত, মেয়ের হত্যা মামলামোঃ ইমরান হোসাইনবাউফল (পটুয়াখালী) প্রতিনিধিপটুয়াখালীর বাউফলে আলগী খাল থেকে উদ্ধার হওয়া অর্ধগলিত মরদেহের পরিচয় শনাক্ত করেছে পরিবার। নিহত ব্যক্তি আলম গাজী ওরফে আলম ফকির (৪৭)। তিনি নিখোঁজ হওয়ার তিন দিন পর তাঁর মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের মেয়ে রিপা বেগম বাদী হয়ে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে বাউফল থানায় হত্যা মামলা দায়ের করেছেন।রোববার (২৫ অক্টোবর) দিবাগত রাতে মামলাটি দায়ের করা হয়। এর আগে শুক্রবার (২৩ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে বাউফল পৌর শহরের বাংলাবাজার জামে মসজিদসংলগ্ন আলগী খাল থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।পরিবার সূত্রে জানা যায়, গত বুধবার থেকে নিখোঁজ ছিলেন আলম ফকির। শনিবার রাতে খাল থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধারের খবর পেয়ে পরিবারের সদস্যরা খোঁজ নেন। পরে রোববার সকালে কালাইয়া নৌ-পুলিশ ফাঁড়িতে পুলিশের সংগ্রহ করা আলামতের মধ্যে থাকা লুঙ্গি ও টি-শার্ট দেখে মরদেহটি আলম ফকিরের বলে শনাক্ত করেন তাঁরা।নিহতের মেয়ে রিপা বেগম জানান, তাঁর বাবা বিভিন্ন এলাকায় ওরস অনুষ্ঠানে ভাণ্ডারি গান পরিবেশন করতেন। তিনি তিনটি বিয়ে করেছিলেন। তাঁর প্রথম স্ত্রী পিয়ারা বেগম এবং দ্বিতীয় স্ত্রী ও তাঁদের সন্তানদের সঙ্গে তিনি বসবাস করতেন। তবে আলম ফকির তাঁর তৃতীয় স্ত্রী ফারজানার সঙ্গে আলোকি খালসংলগ্ন দাশপাড়া এলাকায় থাকতেন। সেখান থেকেই তিনি নিখোঁজ হন।কালাইয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) মনিরুজ্জামান সরদার জানান, মরদেহের পোশাক ও শারীরিক গঠনের বিবরণ মিলিয়ে পরিবারের সদস্যরা পরিচয় নিশ্চিত করেন। মরদেহ পানিতে ডুবিয়ে রাখার উদ্দেশ্যে শরীরের সঙ্গে প্রায় ১৭টি ইটভর্তি একটি প্লাস্টিকের বস্তা বাঁধা ছিল বলে জানান তিনি।তিনি আরও জানান, মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। পরে আঞ্জুমান মুফিদুল ইসলাম মরদেহ দাফনের ব্যবস্থা করে। এ ঘটনায় দায়ের করা হত্যা মামলার তদন্ত করবে বাউফল থানা পুলিশ।বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, সুরতহাল প্রতিবেদন অনুযায়ী, ঘটনাটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। নিহতের মেয়ে বাদী হয়ে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে মামলা করেছেন। ঘটনার রহস্য উদ্‌ঘাটন এবং হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে তদন্ত চলছে।

দৈনিক সংবাদের কথা

সম্পাদক ও প্রকাশক ঃ আর জে রানা 

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদের কথা । সর্বস্বত্ব সংরক্ষিত