দৈনিক সংবাদের কথা

ইসলাম ও জীবন

কাদিরপুর মাদরাতুল হেরা-আল ইসলামিয়ার মাহফিলে হাজার হাজার মুসল্লির ঢল।

কাদিরপুর মাদরাতুল হেরা-আল ইসলামিয়ার মাহফিলে হাজার হাজার মুসল্লির ঢল। মোঃ গোলাম মোস্তফা নান্দাইল (ময়মনসিংহ)প্রতিনিধি।ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার ঐতিহ্যবাহী  প্রতিষ্ঠান মাদ্রাসাতুল হেরা-আল ইসলামিয়ার ১৭ তম বার্ষিক ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত হয়েছে।১৪ই ডিসেম্বর ২০২৫( রবিবার)  বাদ আসর হইতে রাত ২ টা পর্যন্ত মাদ্রাসার মাঠে এই অনুষ্ঠান চলে।  উক্ত মাহফিলে প্রধান বক্তা হিসেবে বয়ান পেশ করেন বর্তমান সময়ের আলোড়ন সৃষ্টিকারী  কারা নির্যাতিত মজলুম আলেমেদ্বীন হযরত মাওলানা রফিকুল ইসলাম মাদানী সাহেব। উনার বয়ান শোনার জন্য নিজ এলাকা সহ  পার্শ্ববর্তী কয়েকটি উপজেলা হতে হাজার হাজার মুসুল্লি মাদ্রাসা ময়দানে রাত ২ ঘটিকা পর্যন্ত বয়ানে শুনেন। মাহফিলের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন প্রফেসর মোঃ কামাল উদ্দিন ভূঁইয়া। মাদ্রাসার সুযোগ্য মুহতামিম হাফেজ মাওলানা মোঃ রেজাউল করিম, ঐতিহাসিক মাহফিলের সার্বিক সহযোগিতা ও শৃংখলায় ছিলেন কাদিরপুর  এলাকার যুব সমাজ। মাহফিলে বয়ান পেশ করেন শায়খুল হাদিস মুফতি ওমর ফারুক,মুফতি আব্দুল্লাহ আল মামুন, মাওলানা ওয়ালিউল্লাহ,মুফতি রাকিবুল ইসলাম, মাওলানা মাহফুজুর রহমান ফরিদী, মাওলানা আব্দুল করিম, মাওলানা জসিম উদ্দিন জামি,মাওলানা রাশিদুল ইসলাম সহ দেশ বরেণ্য উলামায়ে কেরামগণ । এই মাহফিলে তিনজন হাফেজ ছাত্রকে পাগড়ী প্রদান  করা হয়। কাদিরপুর সহ পার্শ্ববর্তী গ্রামের লোকজন উৎসব মোখর পরিবেশে রাত ২ ঘটিকা পর্যন্ত বয়ান শুনেন। অত্যন্ত সুন্দর ও সুশৃংখলভাবে সম্পন্ন হয় মাদ্রাসাতুল হেরা আল ইসলামিয়া মাদ্রাসার ১৭তম বার্ষিক ইসলামী মহাসম্মেলন।মোঃ গোলাম মোস্তফা নান্দাইল ময়মনসিংহ প্রতিনিধি ০১৭১৩৫৬৪৪৩৬১৫/১২/২০২৫ ইং

কাদিরপুর মাদরাতুল হেরা-আল ইসলামিয়ার মাহফিলে হাজার হাজার মুসল্লির ঢল।