দৈনিক সংবাদের কথা

গলাচিপার সুহরী ব্রিজ বাজারে সরকারি ওয়াবদার রাস্তা দখল করে দোকানঘর নির্মাণের হিড়িক!

গলাচিপার সুহরী ব্রিজ বাজারে সরকারি ওয়াবদার রাস্তা দখল করে দোকানঘর নির্মাণের হিড়িক!মোঃনাসির উদ্দিন বিশেষ প্রতিনিধিঃ পটুয়াখালী। জনদুর্ভোগ ও সড়ক দুর্ঘটনার আশঙ্কা, দোকানঘর সরিয়ে নেওয়ার আশ্বাস উপজেলা নির্বাহী কর্মকর্তারপটুয়াখালীর গলাচিপা উপজেলার ২নং গোলখালী ইউনিয়নের ২নং ওয়ার্ডের সুহরী ব্রিজ বাজারসংলগ্ন সরকারি পানি উন্নয়ন বোর্ডের (ওয়াবদা) রাস্তার ওপর দোকানঘর নির্মাণের হিড়িক পড়েছে। রাস্তার বাম পাশে সারিবদ্ধভাবে দোকানঘর উঠানোর কারণে দিন দিন সংকুচিত হয়ে পড়ছে চলাচলের পথ। এতে চরম ভোগান্তিতে পড়ছেন স্থানীয় বাসিন্দা, পথচারী ও যানবাহন চালকরা।স্থানীয়দের অভিযোগ, সরকারি রাস্তার ওপর দোকানঘর নির্মাণের ফলে স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে। বিশেষ করে মোটরসাইকেল, অটোরিকশা ও অন্যান্য যানবাহন চলাচলের সময় দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। তাদের আশঙ্কা, এভাবে রাস্তা দখল অব্যাহত থাকলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে, ঝরতে পারে মূল্যবান প্রাণ।এ বিষয়ে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বললে তাঁরা জানান, সরকারি রাস্তার ওপর দোকানঘর নির্মাণের কারণে সাধারণ মানুষকে প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হচ্ছে। রাস্তা সংকীর্ণ হয়ে যাওয়ায় চলাচলে সমস্যা সৃষ্টি হচ্ছে এবং সড়ক দুর্ঘটনার আশঙ্কা বাড়ছে। তাই জনস্বার্থে দ্রুত এসব অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার দাবি জানান তাঁরা।দোকানমালিক মোঃ ইব্রাহিম আকনের কাছে জানতে চাইলে তিনি বলেন, সবার ঘর সরালে আমিও সরাবো।”অপর দোকানমালিক মোঃ আমির হোসেনের স্ত্রী মোসাঃ খাদিজা বেগম বলেন, “আমার স্বামী বাড়িতে এলে তাঁকে বলব, আমরা দোকানঘর সরিয়ে নেব।আরেক দোকানমালিক হাবিব গাজী বলেন, “আমরা কোথায় যাব? সবার ঘর সরালে আমিও সরাবো।এ বিষয়ে গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুজর মোঃ ইজাজুল হক বলেন, “সরকারি রাস্তার ওপর থেকে দোকানঘর সরিয়ে দেওয়া হবে।স্থানীয় সচেতন মহলের দাবি, সরকারি রাস্তা জনগণের চলাচলের জন্য। ব্যক্তিগত স্থাপনার কারণে সাধারণ মানুষের চলাচল বাধাগ্রস্ত হওয়া কোনোভাবেই কাম্য নয়।তাই জননিরাপত্তা, সড়কের শৃঙ্খলা ও সাধারণ মানুষের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে পানি উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্ট নির্বাহী কর্মকর্তা এবং উপজেলা প্রশাসনের দ্রুত কার্যকর পদক্ষেপ প্রয়োজন।জনগণের প্রশ্ন,দুর্ঘটনায় কোনো প্রাণহানি ঘটার আগেই কি সরানো হবে এসব স্থাপনা? নাকি আরও কোনো বড় দুর্ঘটনার অপেক্ষায় থাকতে হবে?জনস্বার্থে সরকারি রাস্তা দখলমুক্ত করে নিরাপদ চলাচলের পরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়েছেন সুহরী ব্রিজ বাজার এলাকার ভুক্তভোগী স্থানীয় বাসিন্দারা।

গলাচিপার সুহরী ব্রিজ বাজারে সরকারি ওয়াবদার রাস্তা দখল করে দোকানঘর নির্মাণের হিড়িক!