দৈনিক সংবাদের কথা

ক্রিকেট

সিংড়ায় নাইট শর্ট ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন

সিংড়ায় নাইট শর্ট ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন মোঃ ইব্রাহিম আলী, সিংড়া(নাটোর) প্রতিনিধিঃনাটোরের সিংড়ায় নাইট শর্ট ক্রিকেট টুর্নামেন্ট-২০২৫ এর শুভ উদ্বোধন করা হয়েছে।শনিবার (৬ ডিসেম্বর)  সন্ধায় উপজেলার ২নং ডাহিয়া ইউনিয়নের আয়েশ গ্রাম যুব সমাজের উদ্যোগে আয়েশ বাজারে  মাসব্যাপী এ ক্রিকেট টুর্নামেন্ট এর শুভ উদ্বোধন করা হয়।উদ্বোধন  করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা বিএনপির যুগ্ন আহবায়ক ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দাউদার মাহমুদ। উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ আকরাম হোসেন।সঞ্চালনা করেন নাজমুল হোসেন ও আরিফুল ইসলাম শিশির।  এ সময় অন্যান্যদের মধ্যে শুভেচ্ছা বক্তব্য দেন, মোঃ আলা উদ্দিন আকন্দ, শেখ বাহা উদ্দিন, সাংবাদিক সৌরভ সোহরাব, আয়োজক কমিটির সভাপতি হানিফুর রহমান, কফিল উদ্দিন প্রমুখ।

সিংড়ায় নাইট শর্ট ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন