দৈনিক সংবাদের কথা

হাজরাবাড়ীতে শহীদ আল-আমিন স্মৃতি সংঘের খেলোয়াড়দের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ গ্রামজুড়ে উৎসবের আমেজ, খেলাধুলায় নতুন আলো

হাজরাবাড়ীতে শহীদ আল-আমিন স্মৃতি সংঘের খেলোয়াড়দের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ গ্রামজুড়ে উৎসবের আমেজ, খেলাধুলায় নতুন আলো

হাজরাবাড়ীতে শহীদ আল-আমিন স্মৃতি সংঘের খেলোয়াড়দের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ গ্রামজুড়ে উৎসবের আমেজ, খেলাধুলায় নতুন আলো


মো:ওসমান গণী:শিবগঞ্জ উপজেলা প্রতিনিধি :

 হাজরাবাড়ী কেন্দ্রীয় ইদগাহ মাঠ যেন বৃহস্পতিবার বিকেলে ছোট্ট এক উৎসব চত্বরে পরিণত হয়েছিল। হাজরাবাড়ী সেচ্ছাসেবী সামাজিক সংগঠনের উদ্যোগে শহীদ আল-আমিন স্মৃতি সংঘের খেলোয়াড়দের হাতে ফুটবল, ক্রিকেট, ভলিবল ও ব্যাডমিন্টনসহ বিভিন্ন ক্রীড়া সামগ্রী তুলে দেওয়া হয়—আর এই আয়োজনকে ঘিরে গ্রামজুড়ে যেন বইতে থাকে আনন্দের হাওয়া।

গ্রামের গুণ্যমান্য ব্যক্তিবর্গ, মুরব্বিয়ান, তরুণ-যুবক, কিশোর থেকে শুরু করে কচিকাচা—সবাই জমায়েত হন এই ব্যতিক্রমী উদ্যোগ প্রত্যক্ষ করতে। উপস্থিত সবার মুখে একটাই কথা—তরুণদের খেলাধুলায় ফেরাতে এমন আয়োজন আরও বেশি হওয়া প্রয়োজন।


আয়োজকরা জানান, “সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে মাঠমুখী করা জরুরি। ক্রীড়া সামগ্রী বিতরণের মাধ্যমে আমরা তরুণদের উৎসাহ দিতে চাই, যাতে তারা খেলাধুলায় মনোনিবেশ করে উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে পারে।”


অতিথিরাও আশাবাদ প্রকাশ করে বলেন, “গ্রামে যদি এমন কর্মসূচি বাড়ে, তবে যুবসমাজ মাদক ও অপরাধ থেকে দূরে থাকবে। খেলাধুলা তাদের সুস্বাস্থ্য, শৃঙ্খলা ও ইতিবাচক জীবনের পথে এগিয়ে দেবে।”


হাজরাবাড়ী সেচ্ছাসেবী সামাজিক সংগঠনের এই উদ্যোগে স্থানীয়দের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক সাড়া—গ্রামবাসীর আশা, শহীদ আল-আমিন স্মৃতি সংঘের খেলোয়াড়দের হাত ধরেই হাজরাবাড়ীতে নবজাগরণের নতুন সূচনা হবে।

আপনার মতামত লিখুন

দৈনিক সংবাদের কথা

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬


হাজরাবাড়ীতে শহীদ আল-আমিন স্মৃতি সংঘের খেলোয়াড়দের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ গ্রামজুড়ে উৎসবের আমেজ, খেলাধুলায় নতুন আলো

প্রকাশের তারিখ : ২১ নভেম্বর ২০২৫

featured Image
হাজরাবাড়ীতে শহীদ আল-আমিন স্মৃতি সংঘের খেলোয়াড়দের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ গ্রামজুড়ে উৎসবের আমেজ, খেলাধুলায় নতুন আলোমো:ওসমান গণী:শিবগঞ্জ উপজেলা প্রতিনিধি : হাজরাবাড়ী কেন্দ্রীয় ইদগাহ মাঠ যেন বৃহস্পতিবার বিকেলে ছোট্ট এক উৎসব চত্বরে পরিণত হয়েছিল। হাজরাবাড়ী সেচ্ছাসেবী সামাজিক সংগঠনের উদ্যোগে শহীদ আল-আমিন স্মৃতি সংঘের খেলোয়াড়দের হাতে ফুটবল, ক্রিকেট, ভলিবল ও ব্যাডমিন্টনসহ বিভিন্ন ক্রীড়া সামগ্রী তুলে দেওয়া হয়—আর এই আয়োজনকে ঘিরে গ্রামজুড়ে যেন বইতে থাকে আনন্দের হাওয়া।গ্রামের গুণ্যমান্য ব্যক্তিবর্গ, মুরব্বিয়ান, তরুণ-যুবক, কিশোর থেকে শুরু করে কচিকাচা—সবাই জমায়েত হন এই ব্যতিক্রমী উদ্যোগ প্রত্যক্ষ করতে। উপস্থিত সবার মুখে একটাই কথা—তরুণদের খেলাধুলায় ফেরাতে এমন আয়োজন আরও বেশি হওয়া প্রয়োজন।আয়োজকরা জানান, “সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে মাঠমুখী করা জরুরি। ক্রীড়া সামগ্রী বিতরণের মাধ্যমে আমরা তরুণদের উৎসাহ দিতে চাই, যাতে তারা খেলাধুলায় মনোনিবেশ করে উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে পারে।”অতিথিরাও আশাবাদ প্রকাশ করে বলেন, “গ্রামে যদি এমন কর্মসূচি বাড়ে, তবে যুবসমাজ মাদক ও অপরাধ থেকে দূরে থাকবে। খেলাধুলা তাদের সুস্বাস্থ্য, শৃঙ্খলা ও ইতিবাচক জীবনের পথে এগিয়ে দেবে।”হাজরাবাড়ী সেচ্ছাসেবী সামাজিক সংগঠনের এই উদ্যোগে স্থানীয়দের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক সাড়া—গ্রামবাসীর আশা, শহীদ আল-আমিন স্মৃতি সংঘের খেলোয়াড়দের হাত ধরেই হাজরাবাড়ীতে নবজাগরণের নতুন সূচনা হবে।

দৈনিক সংবাদের কথা

সম্পাদক ও প্রকাশক ঃ আর জে রানা 

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদের কথা । সর্বস্বত্ব সংরক্ষিত