দৈনিক সংবাদের কথা

জয়নগর ১ ব্লকের নতুন বিডিও শুভদীপ দাসকে স্বাগত জানালেন পঞ্চায়েত প্রতিনিধিরা

জয়নগর ১ ব্লকের নতুন বিডিও শুভদীপ দাসকে স্বাগত জানালেন পঞ্চায়েত প্রতিনিধিরা

জয়নগর ১ ব্লকের নতুন বিডিও শুভদীপ দাসকে স্বাগত জানালেন পঞ্চায়েত প্রতিনিধিরা

কতুব উদ্দিন মোল্লা, জয়নগর 

দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগর ১ নম্বর ব্লকে নতুন ব্লক ডেভেলপমেন্ট অফিসার  হিসেবে যোগ দিলেন শুভদীপ দাস। শুক্রবার তাঁর যোগদানের দিনেই ব্লক প্রশাসনের পক্ষ থেকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। পঞ্চায়েত সমিতির সভাপতি ঋতুপর্ণা বিশ্বাস ও বন ও ভূমি কর্মদক্ষ শুকুর আলী মোল্লা শুভদীপ বাবুর হাতে শুভেচ্ছা ও ফুলের তোড়া তুলে দিয়ে তাঁকে অভিনন্দন জানান।

নতুন বিডিও হিসেবে শুভদীপ দাসের আগমনকে কেন্দ্র করে ব্লক চত্বরে ছিল উৎসবমুখর পরিবেশ। উপস্থিত ছিলেন ব্লকের বিভিন্ন দফতরের আধিকারিক ও কর্মীরা। শুভদীপ বাবু জানান, এলাকার সামগ্রিক উন্নয়ন ও জনসেবার কাজকে সর্বাধিক গুরুত্ব দেওয়াই তাঁর মূল লক্ষ্য।

পঞ্চায়েত সমিতির সভাপতি ঋতুপর্ণা বিশ্বাস বলেন, নতুন বিডিওর নেতৃত্বে জয়নগর ১ ব্লক আরও উন্নয়নের পথে এগিয়ে যাবে বলে আমরা আশাবাদী। স্থানীয় বাসিন্দারাও নতুন প্রশাসনিক কর্মকর্তার প্রতি পূর্ণ সমর্থন ও সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

সব মিলিয়ে জয়নগর ১ ব্লকে নতুন প্রশাসনিক অধ্যায়ের সূচনা হলো শুক্রবার, শুভদীপ দাসের যোগদানের মাধ্যমে।


আপনার মতামত লিখুন

দৈনিক সংবাদের কথা

বুধবার, ০৪ নভেম্বর ২০২৬


জয়নগর ১ ব্লকের নতুন বিডিও শুভদীপ দাসকে স্বাগত জানালেন পঞ্চায়েত প্রতিনিধিরা

প্রকাশের তারিখ : ৩১ অক্টোবর ২০২৫

featured Image
জয়নগর ১ ব্লকের নতুন বিডিও শুভদীপ দাসকে স্বাগত জানালেন পঞ্চায়েত প্রতিনিধিরাকতুব উদ্দিন মোল্লা, জয়নগর দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগর ১ নম্বর ব্লকে নতুন ব্লক ডেভেলপমেন্ট অফিসার  হিসেবে যোগ দিলেন শুভদীপ দাস। শুক্রবার তাঁর যোগদানের দিনেই ব্লক প্রশাসনের পক্ষ থেকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। পঞ্চায়েত সমিতির সভাপতি ঋতুপর্ণা বিশ্বাস ও বন ও ভূমি কর্মদক্ষ শুকুর আলী মোল্লা শুভদীপ বাবুর হাতে শুভেচ্ছা ও ফুলের তোড়া তুলে দিয়ে তাঁকে অভিনন্দন জানান।নতুন বিডিও হিসেবে শুভদীপ দাসের আগমনকে কেন্দ্র করে ব্লক চত্বরে ছিল উৎসবমুখর পরিবেশ। উপস্থিত ছিলেন ব্লকের বিভিন্ন দফতরের আধিকারিক ও কর্মীরা। শুভদীপ বাবু জানান, এলাকার সামগ্রিক উন্নয়ন ও জনসেবার কাজকে সর্বাধিক গুরুত্ব দেওয়াই তাঁর মূল লক্ষ্য।পঞ্চায়েত সমিতির সভাপতি ঋতুপর্ণা বিশ্বাস বলেন, নতুন বিডিওর নেতৃত্বে জয়নগর ১ ব্লক আরও উন্নয়নের পথে এগিয়ে যাবে বলে আমরা আশাবাদী। স্থানীয় বাসিন্দারাও নতুন প্রশাসনিক কর্মকর্তার প্রতি পূর্ণ সমর্থন ও সহযোগিতার আশ্বাস দিয়েছেন।সব মিলিয়ে জয়নগর ১ ব্লকে নতুন প্রশাসনিক অধ্যায়ের সূচনা হলো শুক্রবার, শুভদীপ দাসের যোগদানের মাধ্যমে।

দৈনিক সংবাদের কথা

সম্পাদক ও প্রকাশক ঃ আর জে রানা 

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদের কথা । সর্বস্বত্ব সংরক্ষিত