কনকদিয়ায় ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে গুরুত্বপূর্ণ সড়ক মেরামত
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:
বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষিত ঐতিহাসিক স্বদেশ প্রবর্তন ও ৩১ দফা বাস্তবায়ন কর্মসূচির অংশ হিসেবে পটুয়াখালীর বাউফল উপজেলার কনকদিয়া ইউনিয়নে মানবিক কার্যক্রম পরিচালনা করেছে কনকদিয়া ইউনিয়ন ছাত্রদল।
বাউফল উপজেলা ছাত্রদলের অন্যতম যুগ্ম আহ্বায়ক মূনঈমুল ইসলাম মিরাজ-এর নির্দেশনায় এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সাধারণ সম্পাদক ও কনকদিয়া ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মোঃ কাজী মাসুদ-এর সার্বিক তত্ত্বাবধানে কনকদিয়া ইউনিয়ন পরিষদ সংলগ্ন এলাকা ও কনকদিয়া বাজারের মেইন সড়ক মেরামত করা হয়।
জানা গেছে, উক্ত সড়কটি বাজার, প্রাথমিক বিদ্যালয়, মসজিদ ও মাদ্রাসাগামী সাধারণ মানুষের প্রধান যাতায়াত পথ। প্রতিদিন কয়েকশ যানবাহন চলাচল করলেও দীর্ঘদিন ধরে সড়কটির বেহাল অবস্থার কারণে স্থানীয় বাসিন্দারা চরম ভোগান্তিতে পড়েন। ছাত্রদলের উদ্যোগে সড়কটি সংস্কার হওয়ায় এলাকাবাসীর মাঝে স্বস্তি ফিরে এসেছে।
এসময় উপস্থিত ছিলেন বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সাধারণ সম্পাদক ও কনকদিয়া ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মোঃ কাজী মাসুদ, বাউফল সরকারি কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক নেয়ামুল ইসলাম, কনকদিয়া ইউনিয়ন ছাত্রদল নেতা আরমান হোসেন রুশাদ, ফাহিম, রিফাতসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ বলেন, সাধারণ মানুষের দুর্ভোগ লাঘব ও জনস্বার্থে ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
✍️ মতামত | ছাত্ররাজনীতিতে মানবিক উদ্যোগ আশার বার্তা
কনকদিয়া ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে মেইন সড়ক মেরামতের ঘটনা প্রমাণ করে—ছাত্ররাজনীতি কেবল স্লোগান বা কর্মসূচির মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং জনকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমেও জনগণের পাশে দাঁড়াতে পারে।
বর্তমান সময়ে যখন রাজনীতিকে অনেকেই নেতিবাচক চোখে দেখে, তখন সাধারণ মানুষের দৈনন্দিন ভোগান্তি লাঘবে ছাত্রদলের এই উদ্যোগ একটি ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছে। শিক্ষা, ঐক্য ও প্রগতির আদর্শকে সামনে রেখে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতে আরও বিস্তৃত হলে ছাত্ররাজনীতি তার হারানো গৌরব ফিরে পাবে—এমনটাই প্রত্যাশা সচেতন মহলের।

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন