বাউফল প্রতিনিধি: পটুয়াখালীর বাউফল উপজেলার কনকদিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ব্রাহ্মণের বিল ও ঝিলনা ফকির বাড়ির পেছনের খাল পরিষ্কার কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
শনিবার (৮ আগস্ট) সাবেক দুইবারের চেয়ারম্যান, বাউফল উপজেলা বিএনপির সহ-সভাপতি ও কনকদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম সরোয়ার জাহাঙ্গীরের নির্দেশনায় এ খাল পরিষ্কার কার্যক্রম পরিচালনা করা হয়।
এ সময় খালের বিভিন্ন অংশ পরিষ্কার-পরিচ্ছন্ন করার কার্যক্রম পরিচালনার পাশাপাশি স্থানীয় ক্রীড়ামোদী তরুণদের মাঝে ফুটবল বিতরণ করা হয়।
সংশ্লিষ্টদের পক্ষ থেকে জানানো হয়েছে, কনকদিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে খাল পরিষ্কার কার্যক্রম অব্যাহত থাকবে।
এ ধরনের উদ্যোগের মাধ্যমে স্থানীয় খালগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং পানি চলাচল স্বাভাবিক রাখতে সহায়তা করবে বলে আশা করা হচ্ছে।
স্থান: কনকদিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড, ব্রাহ্মণের বিল ও ঝিলনা ফকির বাড়ির পেছনের খাল।
দৈনিক সংবাদের কথা

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন