দৈনিক সংবাদের কথা

বাউফলে বসতঘরের পেছনে চাষ করা তিনটি গাঁজা গাছ জব্দ, আটক ১

বাউফলে বসতঘরের পেছনে চাষ করা তিনটি গাঁজা গাছ জব্দ, আটক ১


পটুয়াখালীর বাউফল উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নে বসতঘরের পেছনে চাষ করা তিনটি গাঁজা গাছ জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় ইউসুফ খান (নাম) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

রোববার (৫ অক্টোবর) রাত পৌনে ৯টার দিকে উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের গুলিঠা মৌজার খান বাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়। আটক ইউসুফ খান ওই গ্রামের বাসিন্দা আব্দুল মজিদ খানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বাউফল থানার পুলিশ পরিদর্শক মোহাম্মদ মজিবুল হকের নেতৃত্বে পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। অভিযানের শুরুতে বাড়ির পাশের রাজ্জাক মোল্লার দোকান থেকে ইউসুফ খানকে আটক করা হয়।

পরে তাকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে তার বাড়ির পেছনে অভিযান চালানো হয়। সেখানে চাষ করা অবস্থায় তিনটি গাঁজা গাছ শনাক্ত করে পুলিশ। পরে গাছগুলো জব্দ করা হয়।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম সিরাজ জানান, বিভিন্ন মাধ্যমে তথ্যের সত্যতা নিশ্চিত হওয়ার পর পুলিশের একটি দল ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে। অভিযানে তিনটি গাঁজা গাছ জব্দ করা হয়েছে এবং একজনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

— আর জে রানা
সম্পাদক, দৈনিক সংবাদের কথা

আপনার মতামত লিখুন

দৈনিক সংবাদের কথা

সোমবার, ০২ নভেম্বর ২০২৬


বাউফলে বসতঘরের পেছনে চাষ করা তিনটি গাঁজা গাছ জব্দ, আটক ১

প্রকাশের তারিখ : ০৬ অক্টোবর ২০২৬

featured Image
পটুয়াখালীর বাউফল উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নে বসতঘরের পেছনে চাষ করা তিনটি গাঁজা গাছ জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় ইউসুফ খান (নাম) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।রোববার (৫ অক্টোবর) রাত পৌনে ৯টার দিকে উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের গুলিঠা মৌজার খান বাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়। আটক ইউসুফ খান ওই গ্রামের বাসিন্দা আব্দুল মজিদ খানের ছেলে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বাউফল থানার পুলিশ পরিদর্শক মোহাম্মদ মজিবুল হকের নেতৃত্বে পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। অভিযানের শুরুতে বাড়ির পাশের রাজ্জাক মোল্লার দোকান থেকে ইউসুফ খানকে আটক করা হয়।পরে তাকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে তার বাড়ির পেছনে অভিযান চালানো হয়। সেখানে চাষ করা অবস্থায় তিনটি গাঁজা গাছ শনাক্ত করে পুলিশ। পরে গাছগুলো জব্দ করা হয়।বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম সিরাজ জানান, বিভিন্ন মাধ্যমে তথ্যের সত্যতা নিশ্চিত হওয়ার পর পুলিশের একটি দল ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে। অভিযানে তিনটি গাঁজা গাছ জব্দ করা হয়েছে এবং একজনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। — আর জে রানা সম্পাদক, দৈনিক সংবাদের কথা

দৈনিক সংবাদের কথা

সম্পাদক ও প্রকাশক ঃ আর জে রানা 

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদের কথা । সর্বস্বত্ব সংরক্ষিত