নেত্রকোনায় বর্ণাঢ্য আয়োজনে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত
শহীদুল ইসলাম রুবেল,
নেত্রকোনা জেলা প্রতিনিধি:
সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায় এ প্রতিপাদ্যে নেত্রকোনায় উদযাপিত হয়েছে ৫৪তম জাতীয় সমবায় দিবস।
আজ শনিবার (১নভেম্বর) সকালে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়। এতে জেলা প্রশাসন, সমবায় অধিদপ্তর, বিভিন্ন সমবায় সমিতির প্রতিনিধিসহ নানা শ্রেণি পেশার মানুষ অংশ নেন।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা সমবায় কর্মকর্তা সুমন চন্দ্র পাল। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবদুল্লাহ আল মাহমুদ জামান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ,অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) সজল কুমার সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)রাফিকুজ্জামান,নেত্রকোনা সদর উপজেলা সহকারী কমিশনার(ভূমি) শামছুজ্জামান আসিফ।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,সদর উপজেলা সমবায় কর্মকর্তা আনোয়ার হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় সমবায়ের ভূমিকা অপরিসীম। গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে সমবায় আন্দোলনের বিকল্প নেই।
বক্তারা সমবায় ভিত্তিক সমাজ গঠনের স্বপ্ন বাস্তবায়নের আহ্বান জানান।।পুরো অনুষ্ঠানটি প্রাণবন্ত করে তোলে অংশগ্রহণকারীদের ঐক্য ও উদ্দীপনা, যা প্রমাণ করে সাম্য ও সমতায় দেশ গড়বে সমবায় কেবল প্রতিপাদ্য নয়, বরং এক বাস্তব উন্নয়নের দিকনির্দেশনা।
নেত্রকোনা,
০১/১১/২৫ইং

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০১ নভেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন