নেত্রকোনা-৪ আসনে ধানের শীষের প্রার্থী লুৎফুজ্জামান বাবর
শহীদুল ইসলাম রুবেল,
নেত্রকোনা জেলা প্রতিনিধি:
বাংলাদেশের আসন্ন নির্বাচন সামনে রেখে ২৩৭ আসনের সম্ভাব্য চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিএনপি।
নেত্রকোনা-৪ (মদন,মোহনগঞ্জ, খালিয়াজুরী)আসনে বিএনপির সম্ভাব্য চূড়ান্ত প্রার্থী দলটির সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান জামান বাবর।
সোমবার (৩ নভেম্বর) গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির সম্ভাব্য চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।নেত্রকোনা-৪ আসনে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর মনোনীত হওয়ায় স্থানীয় নেতাকর্মীদের মধ্যে আনন্দের জোয়ার বইছে।
দলটির বিভিন্ন পর্যায়ের কর্মীরা জানান,লুৎফুজ্জামান বাবর বিএনপির এক নিবেদিতপ্রাণ নেতা। তিনি মদন,মোহনগঞ্জ,খালিয়াজুরী উপজেলায় বিভিন্ন মানবিক ও সামাজিক কল্যাণমূলক কার্যক্রম করে গণমানুষের তুমুল প্রশংসা অর্জন করেছেন।নেতা কর্মীরা বলেন, বিএনপি’র এই কেন্দ্রীয় নেতা আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকে বিজয়ী হয়ে মদন,মোহনগঞ্জ,খালিয়াজুরী উপজেলাকে সারাদেশে মডেল উপজেলায় পরিণত করবেন।লুৎফুজ্জামান বাবর ১৯৯১ও ২০০১ সালের নির্বাচনে বিএনপি থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন এবং ২০০১-২০০৬ সাল পর্যন্ত স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী দায়িত্ব পালন করেছেন।
নেত্রকোনা,
০৩/১১/২৫ইং

বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ নভেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন