দৈনিক সংবাদের কথা

পটুয়াখালী গঙ্গায় পূন্যস্নানের মধ্য দিয়ে শেষ হলো রাসপূজা, মেলা চলবে ৫ দিন।

পটুয়াখালী গঙ্গায় পূন্যস্নানের মধ্য দিয়ে শেষ হলো রাসপূজা, মেলা চলবে ৫ দিন।

পটুয়াখালী গঙ্গায় পূন্যস্নানের মধ্য দিয়ে শেষ হলো রাসপূজা, মেলা চলবে ৫ দিন। 


মোঃ আরিফুজ্জামান তুহিন শরীফ,  পটুয়াখালী প্রতিনিধি:


গঙ্গাস্নান বা পূন্যস্নানের মধ্যদিয়ে পটুয়াখালী কুয়াকাটায় শেষ হয়েছে রাসপূজা। বুধবার ভোর সাড়ে ৫ টায় জাগতিক সকল পাপ মোচনের আশায় এ গঙ্গাস্নান সম্পন্ন করেন হিন্দুধর্মালম্বীরা। এর আগে মোমবাতি, আগরবাতি, ফুল, দুর্বা, হরতকি, ডাব, কলা, তেল ও সিঁদুর সমুদ্রের জলে অপর্ন করে সনাতনী নারীরা। এসময় লক্ষাধিক নারী পুরুষের উপস্থিতি এবং উলুধ্বনি ও মন্ত্রপাঠে মুখরিত হয়ে ওঠে পুরো সৈকত এলাকা। অনেকে প্রায়ঃশ্চিত ও পিন্ডদানের পাশাপাশি মাথা ন্যাড়া করেন। পরে সৈকত সংলগ্ন শ্রী শ্রী রাধাকৃষ্ণ তীর্থযাত্রি সেবাশ্রমে ১৭ জোড়া যুগল প্রতিমা দর্শন করেন ভক্তরা। রাসপূজা আনুষ্ঠানিকভাবে শেষ হলেও এ উৎসব উপলক্ষে কলাপাড়ার মদনমোহন সেবাশ্রম মন্দিরে ৫ দিনব্যাপী চলবে রাসমেলা। আগত পূন্যার্থীদের নিরাপত্তায় মাঠে ফায়ার সার্ভিস, থানা পুলিশ, নৌ-পুলিশ ও ট্যুরিষ্ট পুলিশ সদস্যদের ব্যাপক তৎপরতা ছিলো।

আপনার মতামত লিখুন

দৈনিক সংবাদের কথা

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬


পটুয়াখালী গঙ্গায় পূন্যস্নানের মধ্য দিয়ে শেষ হলো রাসপূজা, মেলা চলবে ৫ দিন।

প্রকাশের তারিখ : ০৫ নভেম্বর ২০২৫

featured Image
পটুয়াখালী গঙ্গায় পূন্যস্নানের মধ্য দিয়ে শেষ হলো রাসপূজা, মেলা চলবে ৫ দিন। মোঃ আরিফুজ্জামান তুহিন শরীফ,  পটুয়াখালী প্রতিনিধি:গঙ্গাস্নান বা পূন্যস্নানের মধ্যদিয়ে পটুয়াখালী কুয়াকাটায় শেষ হয়েছে রাসপূজা। বুধবার ভোর সাড়ে ৫ টায় জাগতিক সকল পাপ মোচনের আশায় এ গঙ্গাস্নান সম্পন্ন করেন হিন্দুধর্মালম্বীরা। এর আগে মোমবাতি, আগরবাতি, ফুল, দুর্বা, হরতকি, ডাব, কলা, তেল ও সিঁদুর সমুদ্রের জলে অপর্ন করে সনাতনী নারীরা। এসময় লক্ষাধিক নারী পুরুষের উপস্থিতি এবং উলুধ্বনি ও মন্ত্রপাঠে মুখরিত হয়ে ওঠে পুরো সৈকত এলাকা। অনেকে প্রায়ঃশ্চিত ও পিন্ডদানের পাশাপাশি মাথা ন্যাড়া করেন। পরে সৈকত সংলগ্ন শ্রী শ্রী রাধাকৃষ্ণ তীর্থযাত্রি সেবাশ্রমে ১৭ জোড়া যুগল প্রতিমা দর্শন করেন ভক্তরা। রাসপূজা আনুষ্ঠানিকভাবে শেষ হলেও এ উৎসব উপলক্ষে কলাপাড়ার মদনমোহন সেবাশ্রম মন্দিরে ৫ দিনব্যাপী চলবে রাসমেলা। আগত পূন্যার্থীদের নিরাপত্তায় মাঠে ফায়ার সার্ভিস, থানা পুলিশ, নৌ-পুলিশ ও ট্যুরিষ্ট পুলিশ সদস্যদের ব্যাপক তৎপরতা ছিলো।

দৈনিক সংবাদের কথা

সম্পাদক ও প্রকাশক ঃ আর জে রানা 

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদের কথা । সর্বস্বত্ব সংরক্ষিত