সুন্দরবনে দক্ষিণরায়ের দর্শন পেলেন জয়নগরের পর্যটকরা
কুতুব উদ্দিন মোল্লা,ক্যানিং
বাঘের দেখা মিলল সুন্দরবন জঙ্গলে।সুন্দরবনে আগত পর্যটকরা। সুন্দরবনে বেড়াতে আসা একদল পর্যটকদের দল সুন্দরবন জঙ্গলে বাঘের দেখা পেয়েছেন বলে দাবী সুন্দরবনে পর্যটন ব্যবসার সাথে যুক্ত ট্যুর অপারেটরদের। জয়নগর থানার অন্তর্গত ধোসা চন্দনেশ্বর গ্রাম পঞ্চায়েতের শ্যামনগর এলাকা থেকে একদল পর্যটক পাড়ি দিয়েছিলেন বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভের বাদাবন অরণ্য সুন্দরবনের উদ্দেশ্যে। সুন্দরবনে কলস দ্বীপের এলাকার জঙ্গলের কাছে দেখতে পেলেন সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার কে। স্বাভাবিক কারণেই নিজেদের সামনে থেকে বাঘের চাক্ষুষ দর্শন পাওয়ায় দারুণ উৎফুল্ল পর্যটকরা। যখন জয়নগর থানার শ্যামনগর বাসিন্দারা। ওই পর্যটকরা বোটে করে জঙ্গলের পাশ দিয়ে যাচ্ছিলেন সেই সময় তাদের নজরে আসে যে, নদীর পাড় বরাবর একটি বাঘ নদীর জলে নামার চেষ্টা করছে।অনেকক্ষণ ধরেই সেই বাঘটির দর্শন পায় পর্যটকদের দল। যদিও ওই পর্যটকরা কোনভাবেই সময় নষ্ট করেননি।তারা সেই মুহূর্তে দুর্লভ দৃশ্য মুঠোফোনতে বন্দি করেন। এমন ঘটনায় চলতি মরশুমে সুন্দরবনে পর্যটকদের আনাগোনা অন্যান্য বছরের তুলনা কয়েকগুণ বেড়েছে। তবে এবার শীতে জয়নগর থানার অন্তর্গত ধোসা চন্দনেশ্বর গ্রাম পঞ্চায়েতের শ্যামনগর গ্রামের থেকে সুন্দরবনে বেড়াতে আসা আবু সিদ্দিক গাজী ও হাফিজুল লস্কর বলেন দীর্ঘ ১০ বছর পর এমন দৃশ্য দেখতে পেলাম। জীবন সার্থক।পর্যটকরা বাঘের দর্শন পাওয়ায় খুশি তাঁরা,খুশি ট্যুর অপারেটররাও। ও সুন্দরবনের জঙ্গলে আসার আগ্রহ আরো বেড়ে গেল আমাদের।

বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ নভেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন