নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় ১টি ফার্মেসীকে জরিমানা
শহীদুল ইসলাম রুবেল, নেত্রকোনা জেলা প্রতিনিধি:
নেত্রকোনার কলমাকান্দা উপজেলার সিধলী বাজারে ঔষধের অনিয়ম প্রতিরোধে বুধবার ঔষধ প্রশাসন, নেত্রকোণা ও কলমাকান্দা উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। উক্ত অভিযানে কলমাকান্দা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান কর্তৃক ১টি ফার্মেসীকে “ঔষধ ও কসমেটিকস্ আইন-২০২৩” এর ৪০(খ) ধারা ভঙ্গের দায়ে ৫ হাজার টাকা সতর্কতামূলক জরিমানা করা হয়। এছাড়াও অভিযানকালে ফার্মেসীসমূহে নকল-ভেজাল এবং আনরেজিস্টার্ড ঔষধ বিক্রি না করা, প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক ঔষধ বিক্রি না করা, অ্যান্টিবায়োটিক ঔষধ বিক্রির রেজিস্টার সংরক্ষণ নিশ্চিতকরণে প্রয়োজনীয় দিক-নির্দেশনা এবং লাইসেন্স এ বর্ণিত শর্ত মেনে ফার্মেসী পরিচালনার নির্দেশনা দেওয়া হয়। ঔষধ তত্ত্বাবধায়ক খন্দকার হাফসা নাজনীন এবং কলমাকান্দা থানা পুলিশের সহযোগিতায় এ আদালত পরিচালনা হয়।

বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ নভেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন