কনকদিয়া ইউনিয়নে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত
প্রতিনিধি: আর জে রানা
বাউফল উপজেলার কনকদিয়া ইউনিয়নের আয়লা মাধ্যমিক বিদ্যালয়ে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের অংশ হিসেবে বাউফল উপজেলা ছাত্রদলের উদ্যোগে মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের নিয়ে “কুইজ প্রতিযোগিতা–২০২৫” অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আল-মামুন এবং সহকারী প্রধান শিক্ষক মোঃ ফারুক হোসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাউফল উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মূনঈমুল ইসলাম মিরাজ, আহ্বায়ক বাউফল সরকারি কলেজ ছাত্রদল আপেল মাহমুদ মুন্না, কনকদিয়া ইউনিয়ন ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ কাজী মাসুদ, সরকারি কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক লাদেন, সহ-সভাপতি মোঃ ইয়াসিন হাওলাদার, বগা ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মোঃ মাসুম হাওলাদার, কনকদিয়া ইউনিয়ন জিয়া মঞ্চের আহ্বায়ক এনামুল হক, সাবেক যুগ্ম আহ্বায়ক এনামুল, উপজেলা ছাত্রদল নেতা সানজিদ খান, কনকদিয়া ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি মোঃ জাকির হোসেনসহ বিভিন্ন ইউনিয়ন ও কলেজ শাখার ছাত্রদল নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি শুধু রাজনৈতিক নয়, বরং শিক্ষার প্রসার, ঐক্য ও প্রগতির মাধ্যমে একটি জ্ঞানভিত্তিক সমাজ গঠনের আহ্বান। ছাত্রদল সেই আদর্শকে সামনে রেখে দেশের ভবিষ্যৎ প্রজন্মকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে কাজ করছে।
কুইজ প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পুরো অনুষ্ঠানজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ ও শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রাণবন্ত আবহ।

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১২ নভেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন