পটুয়াখালীর বাউফলের তারেক রহমানের ৬১তম জন্মদিনে দুস্থদের মাঝে খাবার বিতরণ
পটুয়াখালীর বাউফলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিন উপলক্ষে দুস্থ, অসহায় ও পথচারী মানুষের মাঝে খাবার বিতরণ করেছে বাউফল উপজেলা বিএনপি। বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুর সাড়ে বারোটায় বাউফল পৌর শহরের বিভিন্ন সড়ক ও বাজার এলাকায় প্রায় দুই শতাধিক মানুষের হাতে খাবার তুলে দেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সামুয়েল আহমেদ লেনিন।
খাবার বিতরণ শেষে সামুয়েল আহমেদ লেনিন বলেন,
“বিএনপির প্রতিটি কর্মসূচির মূল লক্ষ্য মানুষের সেবা। সাধারণ মানুষের মুখে সামান্য হাসি ফোটানোই আমাদের রাজনীতির আসল প্রাপ্তি। তারেক রহমানের জন্মদিনে মানবিক এই উদ্যোগ নিতে পেরে আমরা আনন্দিত।”
স্থানীয় নেতাকর্মীরা মনে করেন, বাউফলে মানবিক কাজ ও মানুষের প্রতি নিবেদিত ভূমিকার কারণে সামুয়েল আহমেদ লেনিন তরুণদের মাঝে একটি অনুপ্রেরণার নাম হয়ে উঠেছেন। তিনি নিয়মিত অসহায় মানুষের খোঁজ নেন এবং দলীয় কর্মকাণ্ডে কর্মীসংগঠনের পাশে থেকে কাজ করে যাচ্ছেন।
খাবার বিতরণ কর্মসূচিতে উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। দিনব্যাপী এ আয়োজনকে কেন্দ্র করে এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশ দেখা যায়।

বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২০ নভেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন