হরিদেবপুরে নিখোঁজ মানসিক ভারসাম্যহীন গৃহবধূ মিম বেগম: স্বামীর কান্নাজড়িত আকুতি
মোঃ নাসির উদ্দিন, বিশেষ প্রতিনিধি—পটুয়াখালী
স্টাফ রিপোর্টার: মোঃ হেলাল মৃধা
পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার গোলখালী ইউনিয়নের হরিদেবপুর এলাকায় প্রায় এক থেকে দুই মাস ধরে নিখোঁজ রয়েছেন মানসিক ভারসাম্যহীন গৃহবধূ নুরসাদ জাহান মিম বেগম (৩৫)। তার স্বামী মোঃ হেলাল মৃধা (৪২) স্ত্রীকে খুঁজে পেতে এলাকাবাসী ও প্রশাসনের কাছে সহযোগিতা কামনা করেছেন।
মিম বেগমের স্বামী হেলাল মৃধার বাড়ি গলাচিপা থানাধীন আমখোলা ইউনিয়নের চারআনি বাউরিয়া গ্রামের ৮ নং ওয়ার্ডে। তার বাবা মৃত সুলতান মৃধা। মোবাইল নম্বর: ০১৭৩৮৯৫৮১০৯
রমজান থেকে মানসিক সমস্যা শুরু
স্বামী হেলাল মৃধা জানান, গত রমজান থেকেই মিম বেগমের মানসিক ভারসাম্যহীনতা দেখা দেয়। দেশের বিভিন্ন স্থানে চিকিৎসা করালেও কোনো উন্নতি হয়নি। ওষুধ বা চিকিৎসা কিছুই তাকে স্থিতিশীল করতে পারেনি।
তিনি বলেন—
“মিমকে বেঁধে রাখা যায় না। ওষুধ খাওয়াতে পারিনি। প্রায় এক-দেড় মাস আগে বাড়ি থেকে বেরিয়ে যায়। অনেক খুঁজেও আর পাইনি। এখন আমি দুই ছেলে নিয়ে মানবেতর জীবন যাপন করছি।”
মিমের দুই ছেলে—
বড় ছেলে: ১৭ বছর
ছোট ছেলে: ১৪ বছর
অভিযোগ–বিরোধী অভিযোগ
মিম বেগম মানসিক ভারসাম্যহীন অবস্থায় গত এক মাস আগে হরিদেবপুর খেয়াঘাটের মাঝি মোঃ রিয়াজসহ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ করে।
তবে স্বামী হেলাল দাবি করেন—
“মানুষের প্ররোচনায় আমার স্ত্রীকে ভুল বুঝিয়ে মিথ্যা অভিযোগ করানো হয়েছে। আমি এসব অভিযোগের তীব্র প্রতিবাদ জানাচ্ছি।”
অভিযুক্ত খেয়া মাঝি মোঃ রিয়াজ বলেন—
“আমি নৌকায় যাত্রী পারাপার করি। একটি কুচক্র মহল আমার কাছে ১০ হাজার টাকা দাবি করেছিল। টাকা না দেওয়ায় তারা মানসিক ভারসাম্যহীন মিমকে দিয়ে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করিয়েছে। আমি এ ঘটনার বিচার চাই।”
মাঝি সমিতির প্রতিক্রিয়া
খেয়া মাঝি সমিতির সভাপতি মোঃ সিদ্দিকুর রহমান খান বলেন—
“আমাদের কোনো মাঝি এমন ঘটনার সঙ্গে জড়িত নয়। অভিযোগগুলো মিথ্যা ও ভিত্তিহীন।”
পরিবারের আর্তনাদ
স্ত্রীকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েন স্বামী হেলাল মৃধা। তিনি বলেন—
“আমি শুধু চাই আমার স্ত্রীকে সুস্থ অবস্থায় ফিরে পেতে। তাকে খুঁজে পেতে সবাই সহযোগিতা করুন।”

বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২২ নভেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন