আমার মূল লক্ষ্যই হল আমার নির্বাচনী এলাকা বেকারমুক্ত করে অর্থনীতি সমৃদ্ধ করা-সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর
শহীদুল ইসলাম রুবেল,
নেত্রকোনা জেলা প্রতিনিধি:
সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর বলেছেন, আমার মূল লক্ষ্যই হল আমার নির্বাচনী এলাকাকে বেকারমুক্ত করে অর্থনীতি সমৃদ্ধ করা। প্রত্যেকটি যুবককে প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা করা।শনিবার (২২ নভেম্বর) নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নে নির্বাচনী প্রচারকালে পুকুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে পথসভায় তিনি এ কথা বলেন।তিনি বলেন,আমাকে ৩টি মৃত্যুদণ্ড ও ৩টি যাবজ্জীবনের রায় দিয়েও হাসিনার শখ মেটেনি।আর কিছু দিন গেলে হয়তো ফাঁসিতে ঝুলাত। শেখ হাসিনা যা চেয়েছিল, আমি তা করিনি। বিভিন্ন সময় আওয়ামী লীগের মন্ত্রীও বিভিন্ন লোক আমার কাছে যেত কিন্তু আমি তাদের কথায় সাড়া দিইনি। কথায় আছে ‘রাখে আল্লাহ মারে কে’ এখন আল্লাহর রহমতে সবার দোয়া ও ভালোবাসায় আপনাদের কাছে ফিরে এসেছি। আমি এসেছি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ,দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও আগামী দিনের রাষ্ট্রনায়ক বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আদর্শ নিয়ে। তিনি আরও বলেন, সমাজকে গড়তে হলে আগে মাদক ও জুয়ামুক্ত করতে হবে। আমার নির্বাচনী এলাকায় কোনো মাদকাসক্ত বা মাদক কারবারি দেখতে চাই না। কোনো মাদকাসক্ত দেখতে পেলে তাকে পুলিশের কাছে ধরিয়ে দেবেন। কেউ তদবির করতে এলে তাকে আগে ধরবেন, কোনো ছাড় দেবেন না।
নেত্রকোনা,
২২/১১/২৫ ইং

সোমবার, ০২ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২২ নভেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন