শাপলা কলির পক্ষে ঝড় তুলতে মাঠে নেমেছেন এনসিপি নেতা মো. জাহাঙ্গীর আলম ময়দানহাট্টা–সদর–পৌরসভা–মোকামতলায় টানা গণসংযোগে জমজমাট নির্বাচনী আমেজ
মো:ওসমান গণী:শিবগঞ্জ উপজেলা প্রতিনিধি :
বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনয়ন প্রত্যাশী মো. জাহাঙ্গীর আলম শাপলা কলি প্রতীককে সামনে রেখে আজ দিনভর ব্যাপক গণসংযোগ পরিচালনা করেছেন। শনিবার দিনব্যাপী তিনি ময়দানহাট্টা, শিবগঞ্জ সদর, পৌর এলাকা এবং মোকামতলা ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান, হাট-বাজার ও পাড়া-মহল্লায় ভোটারদের সাথে সরাসরি মতবিনিময় করেন।
মাঠজুড়ে ছিল সরগরম দৃশ্য— যেখানে-সেখানে হাত মেলানো, মানুষের দোয়া নেওয়া, চায়ের দোকানে বসে তরুণদের সাথে আলাপ, কৃষক-শ্রমিকদের পাশে দাঁড়িয়ে এলাকার সমস্যার খোঁজ নেওয়া—সব মিলিয়ে পুরো শিবগঞ্জ জুড়ে তৈরি হয় নির্বাচনী উত্তাপ।
গণসংযোগকালে মো. জাহাঙ্গীর আলম বলেন— “শিবগঞ্জের উন্নয়ন থেমে থাকতে পারে না। মানুষের স্বপ্ন আর প্রত্যাশাকে সাথে নিয়ে, শাপলা কলির শান্তি-সমৃদ্ধির বার্তা ঘরে ঘরে পৌঁছে দিতে আমি আপনাদের কাছে এসেছি। সুযোগ পেলে জনগণের প্রতিনিধি হয়ে শিবগঞ্জকে এগিয়ে নিতে প্রাণপণ কাজ করবো।
স্থানীয় ভোটাররাও তাকে স্বাগত জানান উষ্ণ অভ্যর্থনায়। অনেকেই জানান, নতুন নেতৃত্বের প্রয়োজনীয়তা দীর্ঘদিন ধরেই অনুভূত হচ্ছে—আর সেই প্রত্যাশার জায়গায় জাহাঙ্গীর আলম আশা জাগানিয়া এক নাম।
এদিন গণসংযোগে অংশ নেন এনসিপির উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা। শাপলা কলি প্রতীকের প্রচারণায় চারদিকে ছিল ব্যানার-ফেস্টুন ও স্লোগানের রেজভেজে পরিবেশ।
পুরো শিবগঞ্জ এখন নির্বাচনী উত্তাপে—আর সেই উত্তাপের কেন্দ্রবিন্দুতে শাপলা কলির মনোনয়নপ্রত্যাশী মো. জাহাঙ্গীর আলম।

বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২২ নভেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন