শিবগঞ্জে মন্দিরে ২০ লাখ টাকার সংস্কার কাজের উদ্বোধন সনাতন সম্প্রদায়ের পাশে দাঁড়িয়ে মানবিক বার্তা দিলেন ধানের শীষের এমপি প্রার্থী মীর শাহে আলম
মো:ওসমান গণী:শিবগঞ্জ উপজেলা প্রতিনিধি :
বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে ঐতিহ্য, ধর্মীয় সম্প্রীতি ও উন্নয়ন—এই তিনের মিলনে আজ শনিবার ছিল ব্যতিক্রম এক দিন। উপজেলার তিনটি মন্দিরে মোট ২০ লাখ টাকার সংস্কার কাজের উদ্বোধন করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় ও নওগাঁ বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মেম্বার এবং ধানের শীষের এমপি প্রার্থী মীর শাহে আলম।
এলজিইডির বরাদ্দকৃত এ উন্নয়ন কাজ এসেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সার্বিক সহযোগিতা ও মীর শাহে আলমের অব্যাহত তদবিরে—এমনটাই জানিয়েছেন স্থানীয়রা।
যে তিন মন্দিরে বরাদ্দ দেওয়া হলো—
ছোট নারায়ণপুর দেবনাথপাড়া কেন্দ্রীয় দুর্গা মন্দির – ১০ লাখ টাকা
বড় নারায়ণপুর দক্ষিণপাড়া সার্বজনীন দুর্গা মন্দির – ৫ লাখ টাকা
উথুলী (রথবাড়ি) সরকারপাড়া সার্বজনীন দুর্গা মন্দির – ৫ লাখ টাকা
আজ বিকাল ৪টায় মন্দির এলাকাজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ। মীর শাহে আলম তিনটি মন্দিরের সংস্কার কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন এবং পরে সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষদের সঙ্গে মতবিনিময় করেন।
দিনব্যাপী এলাকাজুড়ে টানটান উত্তেজনা— মানুষের সঙ্গে হাত মেলানো, প্রবীণদের খোঁজ নেওয়া, তরুণদের পরামর্শ শোনা—সব মিলিয়ে পুরো পরিবেশ রূপ নেয় সম্প্রীতির এক প্রাণময় সমাবেশে।
মতবিনিময়ে মীর শাহে আলম বলেন— “ধর্ম-বর্ণ নির্বিশেষে শিবগঞ্জের মানুষ আমার আপনজন। উন্নয়ন ও শান্তির রাজনীতি আমি বিশ্বাস করি। মন্দিরগুলোর সংস্কার শুধু ধর্মীয় স্থাপনার উন্নয়ন নয়—এটি আমাদের সহাবস্থান ও মানবিকতার প্রতীক।”
তারেক রহমানের জন্মদিনে মানবিক উদ্যোগ
উদ্বোধনী অনুষ্ঠান শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিন উপলক্ষে অসহায় হিন্দু পরিবারগুলোর মাঝে শীতবস্ত্র বিতরণ করেন মীর শাহে আলম।
শিবগঞ্জ জুড়ে আজ যেন ছিল উন্নয়ন, সম্প্রীতি আর রাজনৈতিক উষ্ণতার এক ভিন্ন আবহ—ধানের শীষের প্রার্থী মীর শাহে আলমের ধারাবাহিক সক্রিয়তায় মাঠ আরও জমে উঠেছে।

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২২ নভেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন