দৈনিক সংবাদের কথা

‎ভোলা–বরিশাল সেতুর দাবিতে চরফ্যাশনে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান ‎

‎ভোলা–বরিশাল সেতুর দাবিতে চরফ্যাশনে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান  ‎

‎ভোলা–বরিশাল সেতুর দাবিতে চরফ্যাশনে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

‎

‎চরফ্যাশন (ভোলা) প্রতিবেদক।।

মনির হোসেন বিল্লাহ 

‎ভোলা–বরিশাল সেতু নির্মাণের দাবিতে ভোলার চরফ্যাশনে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। 

‎

‎রবিবার (২৩ নভেম্বর) সকাল ১০ টার দিকে চরফ্যাশন ফ্যাসন স্কয়ারে আধুনিক সন্ধ্যাতারা ক্লাবের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

‎

‎পরে চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসনা শারমিন মিথি-এর মাধ্যমে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে স্মারকলিপি হস্তান্তর করা হয়।

‎

‎অনুষ্ঠানে আধুনিক সন্ধ্যা তারা ক্লাবের সভাপতি সালমান রহমান সোহেলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন জাকিরের সঞ্চালনায় উপস্থিত ছিলেন চরফ্যাশন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক গোফরান মহাজন ,সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী মনজুর হোসেন, দপ্তর সম্পাদক কামাল গোলদার, যুবদলের সাবেক সভাপতি আশরাফুল ইসলাম দিপু ফরাজি, ছাত্রদলের সাবেক সভাপতি রিয়াজ সিকদার প্রমুখ।


এছাড়া বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, ব্যবসায়ী, শিক্ষার্থী ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

‎

বক্তব্যতে ‎বক্তারা বলেন, ভোলা বাংলাদেশের একমাত্র বিচ্ছিন্ন দ্বীপ জেলা, যেখানে রয়েছে প্রাকৃতিক গ্যাস, মাছ, কৃষি ও পর্যটনের বিশাল সম্ভাবনা। তবে সেতুর অভাবে বিনিয়োগ ও শিল্প উন্নয়ন ব্যাহত হচ্ছে। দীর্ঘদিন ধরে দাবি জানানো হলেও সরকার এখনো দৃশ্যমান কোনো পদক্ষেপ নেয়নি।

‎

‎সাম্প্রতিক সময়ে যোগাযোগ উপদেষ্টা গণমাধ্যমের মুখোমুখি ভোলা–বরিশাল সেতু হচ্ছে না মন্তব্যে ভোলাবাসীর মধ্যে গভীর ক্ষোভ সৃষ্টি হয়েছে।

‎

‎বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, অবিলম্বে ভোলা–বরিশাল সেতু নির্মাণের ঘোষণা না দিলে আমরা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবো।

‎

আপনার মতামত লিখুন

দৈনিক সংবাদের কথা

বুধবার, ০৪ নভেম্বর ২০২৬


‎ভোলা–বরিশাল সেতুর দাবিতে চরফ্যাশনে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান ‎

প্রকাশের তারিখ : ২৩ নভেম্বর ২০২৫

featured Image
‎ভোলা–বরিশাল সেতুর দাবিতে চরফ্যাশনে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান‎‎চরফ্যাশন (ভোলা) প্রতিবেদক।।মনির হোসেন বিল্লাহ ‎ভোলা–বরিশাল সেতু নির্মাণের দাবিতে ভোলার চরফ্যাশনে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। ‎‎রবিবার (২৩ নভেম্বর) সকাল ১০ টার দিকে চরফ্যাশন ফ্যাসন স্কয়ারে আধুনিক সন্ধ্যাতারা ক্লাবের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।‎‎পরে চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসনা শারমিন মিথি-এর মাধ্যমে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে স্মারকলিপি হস্তান্তর করা হয়।‎‎অনুষ্ঠানে আধুনিক সন্ধ্যা তারা ক্লাবের সভাপতি সালমান রহমান সোহেলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন জাকিরের সঞ্চালনায় উপস্থিত ছিলেন চরফ্যাশন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক গোফরান মহাজন ,সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী মনজুর হোসেন, দপ্তর সম্পাদক কামাল গোলদার, যুবদলের সাবেক সভাপতি আশরাফুল ইসলাম দিপু ফরাজি, ছাত্রদলের সাবেক সভাপতি রিয়াজ সিকদার প্রমুখ।এছাড়া বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, ব্যবসায়ী, শিক্ষার্থী ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।‎বক্তব্যতে ‎বক্তারা বলেন, ভোলা বাংলাদেশের একমাত্র বিচ্ছিন্ন দ্বীপ জেলা, যেখানে রয়েছে প্রাকৃতিক গ্যাস, মাছ, কৃষি ও পর্যটনের বিশাল সম্ভাবনা। তবে সেতুর অভাবে বিনিয়োগ ও শিল্প উন্নয়ন ব্যাহত হচ্ছে। দীর্ঘদিন ধরে দাবি জানানো হলেও সরকার এখনো দৃশ্যমান কোনো পদক্ষেপ নেয়নি।‎‎সাম্প্রতিক সময়ে যোগাযোগ উপদেষ্টা গণমাধ্যমের মুখোমুখি ভোলা–বরিশাল সেতু হচ্ছে না মন্তব্যে ভোলাবাসীর মধ্যে গভীর ক্ষোভ সৃষ্টি হয়েছে।‎‎বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, অবিলম্বে ভোলা–বরিশাল সেতু নির্মাণের ঘোষণা না দিলে আমরা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবো।‎

দৈনিক সংবাদের কথা

সম্পাদক ও প্রকাশক ঃ আর জে রানা 

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদের কথা । সর্বস্বত্ব সংরক্ষিত