কিশোরগঞ্জ সদর প্রাথমিক শিক্ষক সমিতির কমিটি গঠন: সভাপতি সিরাজুল, সম্পাদক নাজমুল
কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি: নিজাম উদ্দীন
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি (জাতীয়করণকৃত)-এর কিশোরগঞ্জ সদর উপজেলা কার্যকরী কমিটি গত শনিবার, ২৯ নভেম্বর ২০২৫, সকালে বত্রিশ শিক্ষক সমিতি ভবনে এক সভার মাধ্যমে গঠিত হয়েছে। অবসরপ্রাপ্ত শিক্ষক মোঃ আবু জাহেদ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় ১১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি ঘোষণা করা হয়।
এতে মাকরাউন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: সিরাজুল ইসলাম সভাপতি এবং ধলিয়ারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: নাজমুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
নবগঠিত কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে যারা নির্বাচিত হয়েছেন, তারা হলেন:
সহ-সভাপতি: মোঃ আব্দুর রহিম (প্রধান শিক্ষক, খিলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়)
সহ সাধারণ সম্পাদক: মোঃ আলাউদ্দিন (প্রধান শিক্ষক, কুতকাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়)
কোষাধ্যক্ষ: মোঃ ফজলুর রহমান (প্রধান শিক্ষক, মধুনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়)
সাংগঠনিক সম্পাদক: শহিদুল আলম (সহকারী শিক্ষক, ঝিকরজোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
কমিটির অন্যান্য সদস্যরা হলেন— পল্লবী মোমেনা, আকলিমা আক্তার, মোঃ জিয়াউদ্দিন গাজী, বিলকিস আক্তার ও নুরুল আমিন।
নবগঠিত এই কমিটির নেতৃবৃন্দ কিশোরগঞ্জ সদর উপজেলার প্রাথমিক শিক্ষকদের ন্যায্য দাবি আদায় এবং শিক্ষার পরিবেশ উন্নয়নে সক্রিয় ভূমিকা পালনের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন।

বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ নভেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন