দৈনিক সংবাদের কথা

চরফ্যাশনে পরিবার পরিকল্পনা মাঠকর্মীদের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি

চরফ্যাশনে পরিবার পরিকল্পনা মাঠকর্মীদের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি

চরফ্যাশনে পরিবার পরিকল্পনা মাঠকর্মীদের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি 

মনির হোসেন বিল্লাহ 

ভোলার চরফ্যাশনে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মাঠপর্যায়ের কর্মীরা বহু প্রতীক্ষিত নিয়োগ বিধি–২০২৪ দ্রুত বাস্তবায়নের দাবিতে দিনব্যাপী কর্মবিরতি ও শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করেছেন। মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে চরফ্যাশন উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় প্রাঙ্গণে উপজেলার ২১টি ইউনিয়নের পরিদর্শিকা, পরিদর্শক ও পরিবার কল্যাণ সহকারীরা একযোগে এ কর্মসূচিতে অংশ নেন।


কর্মসূচিতে সভাপতিত্ব করেন চরফ্যাশন উপজেলা পরিবার কল্যাণ পরিদর্শিকা অধিকার আদায় পরিষদের সভাপতি এবং বাংলাদেশ পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারী কেন্দ্রীয় পরিষদের সাবেক সদস্য মো. শহিদুল ইসলাম। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আহ্বায়ক পরিষদের সদস্য ও চরমাদ্রাজ ইউনিয়নের পরিবার পরিকল্পনা পরিদর্শক মো. ফখরুল আলম, ভোলা জেলা পরিবার কল্যাণ পরিদর্শিকা সমিতির সভাপতি উম্মে কুলসুম সীমা এবং পরিবার কল্যাণ সহকারী নিপা বেগমসহ অন্যান্য নেতৃবৃন্দ।


বক্তারা বলেন, মাঠপর্যায়ের কর্মীরা মা–শিশু স্বাস্থ্যসেবা, পরিবার পরিকল্পনা সেবা, প্রসূতি সেবা, টিকাদান কর্মসূচি (EPI), কিশোর-কিশোরী স্বাস্থ্য শিক্ষা থেকে শুরু করে কমিউনিটি পর্যায়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করলেও তাদের ন্যায্য অধিকার এখনো নিশ্চিত হয়নি। দীর্ঘ ২৬ বছর ধরে নিয়োগ বিধির ফাইল আটকে থাকার প্রতিবাদেই আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন তারা। বক্তারা সতর্ক করে বলেন, দাবি পূরণ না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা দেওয়া হবে।


চরফ্যাশন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. সালাউদ্দিন জানান, মাঠকর্মীরা অত্যন্ত নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেন। তাদের ন্যায্য দাবির পক্ষে আয়োজিত কর্মসূচির একটি স্মারকলিপি তিনি গ্রহণ করেছেন এবং বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে বলে আশ্বাস দেন।


আপনার মতামত লিখুন

দৈনিক সংবাদের কথা

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬


চরফ্যাশনে পরিবার পরিকল্পনা মাঠকর্মীদের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি

প্রকাশের তারিখ : ০২ ডিসেম্বর ২০২৫

featured Image
চরফ্যাশনে পরিবার পরিকল্পনা মাঠকর্মীদের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচিচরফ্যাশন (ভোলা) প্রতিনিধি মনির হোসেন বিল্লাহ ভোলার চরফ্যাশনে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মাঠপর্যায়ের কর্মীরা বহু প্রতীক্ষিত নিয়োগ বিধি–২০২৪ দ্রুত বাস্তবায়নের দাবিতে দিনব্যাপী কর্মবিরতি ও শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করেছেন। মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে চরফ্যাশন উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় প্রাঙ্গণে উপজেলার ২১টি ইউনিয়নের পরিদর্শিকা, পরিদর্শক ও পরিবার কল্যাণ সহকারীরা একযোগে এ কর্মসূচিতে অংশ নেন।কর্মসূচিতে সভাপতিত্ব করেন চরফ্যাশন উপজেলা পরিবার কল্যাণ পরিদর্শিকা অধিকার আদায় পরিষদের সভাপতি এবং বাংলাদেশ পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারী কেন্দ্রীয় পরিষদের সাবেক সদস্য মো. শহিদুল ইসলাম। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আহ্বায়ক পরিষদের সদস্য ও চরমাদ্রাজ ইউনিয়নের পরিবার পরিকল্পনা পরিদর্শক মো. ফখরুল আলম, ভোলা জেলা পরিবার কল্যাণ পরিদর্শিকা সমিতির সভাপতি উম্মে কুলসুম সীমা এবং পরিবার কল্যাণ সহকারী নিপা বেগমসহ অন্যান্য নেতৃবৃন্দ।বক্তারা বলেন, মাঠপর্যায়ের কর্মীরা মা–শিশু স্বাস্থ্যসেবা, পরিবার পরিকল্পনা সেবা, প্রসূতি সেবা, টিকাদান কর্মসূচি (EPI), কিশোর-কিশোরী স্বাস্থ্য শিক্ষা থেকে শুরু করে কমিউনিটি পর্যায়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করলেও তাদের ন্যায্য অধিকার এখনো নিশ্চিত হয়নি। দীর্ঘ ২৬ বছর ধরে নিয়োগ বিধির ফাইল আটকে থাকার প্রতিবাদেই আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন তারা। বক্তারা সতর্ক করে বলেন, দাবি পূরণ না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা দেওয়া হবে।চরফ্যাশন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. সালাউদ্দিন জানান, মাঠকর্মীরা অত্যন্ত নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেন। তাদের ন্যায্য দাবির পক্ষে আয়োজিত কর্মসূচির একটি স্মারকলিপি তিনি গ্রহণ করেছেন এবং বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে বলে আশ্বাস দেন।

দৈনিক সংবাদের কথা

সম্পাদক ও প্রকাশক ঃ আর জে রানা 

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদের কথা । সর্বস্বত্ব সংরক্ষিত