বরিশালে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের দাবিতে ইসলামী ও সমমনা ৮ দলের বিভাগীয় সমাবেশ
মোঃ ইমরান হোসাইন স্টাফ রিপোর্টার বাউফল উপজেলা,
জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারি ও উক্ত আদেশের উপর গণভোট আয়োজনসহ পাঁচ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে ইসলামী ও সমমনা আট দল বরিশালে বিভাগীয় মহা সমাবেশ আয়োজন করেছে। মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫ দুপুর ২টায় বরিশালের ঐতিহাসিক বেলস পার্ক ময়দানে এই সমাবেশ অনুষ্ঠিত হবে।
আয়োজক সূত্রে জানা যায়, সমাবেশে দেশের বিভিন্ন ইসলামী, খেলাফতপন্থী ও সমমনা রাজনৈতিক দলের শীর্ষ নেতারা বক্তব্য রাখবেন। তারা চলমান জাতীয় প্রেক্ষাপট, ধর্মীয় মূল্যবোধভিত্তিক রাষ্ট্রব্যবস্থা, জনগণের মৌলিক অধিকার এবং জুলাই জাতীয় সনদের ৫ দফা বাস্তবায়নের গুরুত্ব তুলে ধরবেন।
সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন—
মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই), আমীর, ইসলামী আন্দোলন বাংলাদেশ
মাওলানা মামুনুল হক, আমীর, বাংলাদেশ খেলাফত মজলিস
অধ্যক্ষ মাওলানা সরওয়ার কামাল আজিজী, আমীর, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি
জনাব রাশেদ প্রধান, সহ-সভাপতি ও মুখপাত্র, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)
অধ্যাপক মুজিবুর রহমান, নায়েবে আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী
মাওলানা সাখাওয়াত হোসাইন, সিনিয়র নায়েবে আমীর, খেলাফত মজলিস
মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী, আমীর, বাংলাদেশ খেলাফত আন্দোলন
এ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম চাঁন, সভাপতি, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি
সমাবেশে যুক্ত ৮ দলের মধ্যে রয়েছে—বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিসসহ আরও চারটি ইসলামী ও সমমনা রাজনৈতিক দল।
আয়োজকরা জানান, জাতীয় স্বার্থ রক্ষা, জনগণের মতামতের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা এবং জুলাই জাতীয় সনদের বাস্তবায়নের পক্ষে দেশের সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ করাই এই সমাবেশের মূল উদ্দেশ্য।

বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ ডিসেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন