দৈনিক সংবাদের কথা

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় বাউফলে গরু জবাই করে সদকা

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় বাউফলে গরু জবাই করে সদকা

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় বাউফলে গরু জবাই করে সদকা


পটুয়াখালীর বাউফলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় একটি গরু জবাই করে সদকা করেছেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক স্যামুয়েল আহম্মেদ লেলিন। বুধবার (৩ ডিসেম্বর) দুপুরে বাউফল হাইস্কুল রোডস্থ শৌলা লজের তার নিজ বাসভবনে গরুটি জবাই করা হয়।


সদকার মাংস পথচারী গরিব-দুস্থ মানুষের মাঝে এক কেজি করে বিতরণ করা হয়। পাশাপাশি বাউফল পৌর শহরের আটটি হাফিজিয়া মাদরাসায় পাঁচ কেজি করে মাংস পৌঁছে দেওয়া হয়।


এ সময় লেলিন বলেন, “বেগম খালেদা জিয়া দেশের নেত্রী। তার সুস্থতা কামনা করে এই সামান্য উদ্যোগ নিয়েছি। দেশবাসীর কাছে তার জন্য দোয়া কামনা করছি।”


স্থানীয় বিএনপি নেতাকর্মীদের উপস্থিতিতে এ মাংস বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়।


আপনার মতামত লিখুন

দৈনিক সংবাদের কথা

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬


বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় বাউফলে গরু জবাই করে সদকা

প্রকাশের তারিখ : ০৩ ডিসেম্বর ২০২৫

featured Image
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় বাউফলে গরু জবাই করে সদকাপটুয়াখালীর বাউফলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় একটি গরু জবাই করে সদকা করেছেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক স্যামুয়েল আহম্মেদ লেলিন। বুধবার (৩ ডিসেম্বর) দুপুরে বাউফল হাইস্কুল রোডস্থ শৌলা লজের তার নিজ বাসভবনে গরুটি জবাই করা হয়।সদকার মাংস পথচারী গরিব-দুস্থ মানুষের মাঝে এক কেজি করে বিতরণ করা হয়। পাশাপাশি বাউফল পৌর শহরের আটটি হাফিজিয়া মাদরাসায় পাঁচ কেজি করে মাংস পৌঁছে দেওয়া হয়।এ সময় লেলিন বলেন, “বেগম খালেদা জিয়া দেশের নেত্রী। তার সুস্থতা কামনা করে এই সামান্য উদ্যোগ নিয়েছি। দেশবাসীর কাছে তার জন্য দোয়া কামনা করছি।”স্থানীয় বিএনপি নেতাকর্মীদের উপস্থিতিতে এ মাংস বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়।

দৈনিক সংবাদের কথা

সম্পাদক ও প্রকাশক ঃ আর জে রানা 

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদের কথা । সর্বস্বত্ব সংরক্ষিত