বাউফলে দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ
মোঃ ইমরান হোসাইন স্টাফ রিপোর্টার বাউফল উপজেলা,
বাউফল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সালেহ আহমেদ দু'র্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় কর্তৃক বরাদ্দকৃত শীতবস্ত্র বগা ইউনিয়নের দুস্থ ও অসহায় মানুষের মাঝে বিতরণ করেছেন।
মঙ্গলবার দুপুরে বগা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে স্থানীয় দু’স্থ পরিবারের হাতে এসব শীতবস্ত্র তুলে দেওয়া হয়। ইউএনও সালেহ আহমেদ আনুষ্ঠানিকভাবে শীতবস্ত্রগুলো বগা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যানের মাধ্যমে সুবিধাভোগীদের নিকট হস্তান্তর করেন।
এসময় তিনি বলেন, “সরকারের মানবিক সহায়তা কর্মসূচির অংশ হিসেবে শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে বাউফল প্রশাসন সর্বদা প্রস্তুত। কেউ যেন শীতে কষ্ট না পায়, সে জন্য আমাদের এই উদ্যোগ।”
স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে অংশ নেন। সুবিধাভোগী পরিবারগুলো এমন উদ্যোগে সন্তোষ প্রকাশ করেন।

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ ডিসেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন