দৈনিক সংবাদের কথা
রাজনীতি

রাজনীতি

পটুয়াখালী-২ বাউফল আসনে বিএনপির মনোনয়ন পেলেন সাবেক এমপি শহিদুল আলম তালুকদার

পটুয়াখালী-২ বাউফল আসনে বিএনপির মনোনয়ন পেলেন সাবেক এমপি শহিদুল আলম তালুকদার

পটুয়াখালী-২ বাউফল আসনে বিএনপির মনোনয়ন পেলেন সাবেক এমপি শহিদুল আলম তালুকদার



 মোঃ ইমরান হোসাইন

স্টাফ রিপোর্টার, বাউফল



আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-২ (বাউফল) আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন সাবেক সংসদ সদস্য শহিদুল আলম তালুকদার। বৃহস্পতিবার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।


মনোনয়ন ঘোষণার পর স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মাঝে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন ধরে এলাকায় সক্রিয় থাকা সাবেক এমপি শহিদুল আলম তালুকদারকে পুনরায় নির্বাচনী মাঠে দেখতে পেয়ে দলীয় নেতাকর্মীরা স্বাগত জানাচ্ছেন।


দলীয় সূত্রে জানা গেছে, মনোনয়ন পাওয়ার পর তিনি এলাকায় তৃণমূলের সাথে মতবিনিময় ও গণসংযোগ কার্যক্রম আরো জোরদার করবেন। বাউফলকে বদলে দেওয়া এবং জনগণের সাথে থেকে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন বলেও জানানো হয়।


স্থানীয় রাজনৈতিক অঙ্গনে তার মনোনয়নকে কেন্দ্র করে নতুন আলোচনার জন্ম হয়েছে। অনেকে মনে করছেন, এই আসনে প্রতিদ্বন্দ্বিতা আরও জমে উঠবে।

আপনার মতামত লিখুন

দৈনিক সংবাদের কথা

বুধবার, ০৪ নভেম্বর ২০২৬


পটুয়াখালী-২ বাউফল আসনে বিএনপির মনোনয়ন পেলেন সাবেক এমপি শহিদুল আলম তালুকদার

প্রকাশের তারিখ : ০৫ ডিসেম্বর ২০২৫

featured Image
পটুয়াখালী-২ বাউফল আসনে বিএনপির মনোনয়ন পেলেন সাবেক এমপি শহিদুল আলম তালুকদার মোঃ ইমরান হোসাইনস্টাফ রিপোর্টার, বাউফলআসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-২ (বাউফল) আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন সাবেক সংসদ সদস্য শহিদুল আলম তালুকদার। বৃহস্পতিবার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।মনোনয়ন ঘোষণার পর স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মাঝে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন ধরে এলাকায় সক্রিয় থাকা সাবেক এমপি শহিদুল আলম তালুকদারকে পুনরায় নির্বাচনী মাঠে দেখতে পেয়ে দলীয় নেতাকর্মীরা স্বাগত জানাচ্ছেন।দলীয় সূত্রে জানা গেছে, মনোনয়ন পাওয়ার পর তিনি এলাকায় তৃণমূলের সাথে মতবিনিময় ও গণসংযোগ কার্যক্রম আরো জোরদার করবেন। বাউফলকে বদলে দেওয়া এবং জনগণের সাথে থেকে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন বলেও জানানো হয়।স্থানীয় রাজনৈতিক অঙ্গনে তার মনোনয়নকে কেন্দ্র করে নতুন আলোচনার জন্ম হয়েছে। অনেকে মনে করছেন, এই আসনে প্রতিদ্বন্দ্বিতা আরও জমে উঠবে।

দৈনিক সংবাদের কথা

সম্পাদক ও প্রকাশক ঃ আর জে রানা 

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদের কথা । সর্বস্বত্ব সংরক্ষিত