সিংড়ায় গণসংযোগে ব্যস্ত বিএনপির মনোনীত প্রার্থী অধ্যক্ষ আনু
মোঃ ইব্রাহিম আলী, সিংড়া (নাটোর) প্রতিনিধি:
নাটোর-৩ (সিংড়া) আসনে বিএনপির মনোনয়নপ্রাপ্ত ধানের শীষের সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু ডাহিয়া বাজারে গণসংযোগ করেছেন।
সোমবার (৮ ডিসেম্বর) বিকেলে সিংড়া উপজেলার ডাহিয়া বাজারে তিনি সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং ভোটারদের কাছে ধানের শীষ মার্কায় ভোট প্রার্থনা করেন।
গণসংযোগের আগে তিনি একই ইউনিয়নের পারিল গ্রামে বিএনপি নেতা মরহুম হযরত আলীর কুলখানি অনুষ্ঠানে অংশ নেন। সেখানে উপস্থিত সবার কাছে দোয়া কামনা করেন এবং ধানের শীষের পক্ষে ভোট চান।
ডাহিয়া বাজারে গণসংযোগকালে অধ্যক্ষ আনু বলেন,বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনেতা তারেক রহমান আমাকে ধানের শীষ প্রতীকে মনোনয়ন দিয়েছেন। আমি আমার নেতা-কর্মীদের নিয়ে এলাকায় গিয়ে ভোটারদের কাছে ভোট চাইছি। একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও উন্নত সিংড়া গড়তে ধানের শীষে ভোট দেবেন। ইনশাআল্লাহ, আপনাদের সহযোগিতায় একটি শান্তির সিংড়া উপহার দিতে চাই।
এসময় উপস্থিত ছিলেন সিংড়া উপজেলা বিএনপির সদস্য সচিব ও ২নং ডাহিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক শারফুল ইসলাম বুলবুল, পৌর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন সাখা, উপজেলা বিএনপির সদস্য ও তাজপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহাদাত হোসেন, উপজেলা বিএনপির সদস্য ও কলম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইব্রাহিম খলিল ফটিকসহ দলীয় নেতাকর্মীরা।

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ ডিসেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন