বুড়িমারী স্থলবন্দরে ওভারলোডিং ও কমলা সিন্ডিকেটের চাপে জিম্মি সাধারণ ব্যবসায়ীরা
মাসুদ রানা নিরব
লালমনিরহাট জেলা প্রতিনিধি
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দরে দিন দিন বাড়ছে ওভারলোডিংয়ের প্রবণতা এবং তথাকথিত ‘কমলা সিন্ডিকেটের’ দৌরাত্ম্য। এসব সিন্ডিকেটের বেআইনি প্রভাব ও অতিরিক্ত খরচের চাপের কারণে জিম্মি হয়ে পড়েছেন সাধারণ আমদানি–রপ্তানি ব্যবসায়ীরা।
ব্যবসায়ীদের অভিযোগ, বন্দর এলাকায় পণ্য পরিবহনের প্রতিটি ধাপে সিন্ডিকেটের লোকজনের চাপ ও বাড়তি টোল দিতে হচ্ছে। একই সঙ্গে ওজনের বেশি পণ্য বইতে বাধ্য করায় ঝুঁকির মুখে পড়ছে পরিবহনকর্মী ও ব্যবসা কার্যক্রম। ফলে ব্যাহত হচ্ছে স্বাভাবিক বাণিজ্য, কমে যাচ্ছে বন্দর রাজস্ব আয়ও।
স্থানীয় ব্যবসায়ীরা দ্রুত সিন্ডিকেটবিরোধী ব্যবস্থা গ্রহণ এবং ওভারলোড নিয়ন্ত্রণে কঠোর নজরদারির দাবি জানিয়েছেন। তারা বলেছেন, এ অবস্থার অবসান না হলে বুড়িমারী স্থলবন্দরের বাণিজ্যিক পরিবেশ আরও নাজুক হয়ে পড়বে।

বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ ডিসেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন