**দক্ষিণ আইচায় মাদক ও চাঁদাবাজি চক্রের বিরুদ্ধে পুলিশের অভিযান
গ্রেফতার ৩**
চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি।।
দক্ষিণ আইচায় মাদক ও চাঁদাবাজি নিয়ন্ত্রণে টানা অভিযানে মাঠে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এরই ধারাবাহিকতায় ইয়াবাসহ একজন এবং চাঁদাবাজির মামলায় আরও দুইজনকে গ্রেফতার করেছে দক্ষিণ আইচা থানা পুলিশ।
পুলিশ জানায়, শনিবার (১১ ডিসেম্বর) দুপুরে উপজেলার দক্ষিণ আইচা থানার চরমানিকা পুরান বাজার এলাকায় অভিযান চালিয়ে চাঁদাবাজি মামলার দুই আসামি—মনির খলিফা (৪৫) ও তার ভাই সোহেল খলিফা (৩৫)–কে গ্রেপ্তার করা হয়। তারা দু’জনই চরমানিকা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা জব্বার খলিফার ছেলে।
এর আগে বুধবার রাত ১২টার দিকে চরকচ্ছপিয়া গণস্বাস্থ্য কেন্দ্রের পাশের মেইন সড়ক থেকে ছয় পিস ইয়াবাসহ রুবেল পাটোয়ারী (৪০)–কে আটক করে পুলিশ। তিনি একই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আবু হাসেম পাটোয়ারীর ছেলে।
বিষয়টি বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় নিশ্চিত করেন দক্ষিণ আইচা থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসান কবির। তিনি বলেন, “মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে পুলিশ। চাঁদাবাজি ও মাদক প্রতিরোধে বিশেষ অভিযান চলমান রয়েছে। গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ ডিসেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন