নেত্রকোণায় ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ ১জন আটক
শহীদুল ইসলাম রুবেল,
নেত্রকোণা জেলা প্রতিনিধি:
নেত্রকোণা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবাসহ ১জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে। আটককৃত মাদক ব্যবসায়ী হলেন, মদন উপজেলার কদমশ্রী গ্রামের আব্দুল মৌলার ছেলে রুবেল মিয়া (৩৫)।
নেত্রকোণা ডিবি পুলিশের (পূর্ব) অফিসার ইনচার্জ মো. তরিকুল ইসলাম সোমবার সন্ধায় সাংবাদিকদের কাছে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের এসআই শওকত আলীর নেতৃত্বে একটি চৌকস টিম (১৪ ডিসেম্বর) রবিবার দিবাগত রাত দেড়টার দিকে মদন উপজেলার মদন উত্তর পাড়া এলাকার (লিটনের পুরাতন ব্রয়লারের খলা) মাঠে অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবাসহ রুবেল মিয়াকে আটক করে।
আটককৃত রুবেলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করার পর সোমবার বিকালে আদালতে প্রেরণ করা হয়।বিজ্ঞ বিচারক আসামির জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ প্রদান করেন।

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ ডিসেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন