দৈনিক সংবাদের কথা

সরাইলে অবৈধ ভাবে মাটি কাটার দায়ে ৪ জনের কারাদণ্ড

সরাইলে অবৈধ ভাবে মাটি কাটার দায়ে ৪ জনের কারাদণ্ড

সরাইলে অবৈধ ভাবে মাটি কাটার দায়ে ৪ জনের কারাদণ্ড 


আব্বাস উদ্দিন:জেলা প্রতিনিধি(ব্রাহ্মণবাড়িয়া)


ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলায় কৃষি জমিতে অবৈধভাবে ভেকু দিয়ে মাটি কাটা ও বিক্রি করার অপরাধে ৪জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে উপজেলা প্রশাসন।


সোমবার (২২ ডিসেম্বর) উপজেলার পাকশিমুল ইউনিয়নের তেলিকান্দি ও জয়ধরকান্দি মৌজায় এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আবুবকর সরকার। এ সময় অভিযানে থানা পুলিশের একটি দল ও আনসার সদস্যরা সার্বিক সহযোগিতা করে।দন্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন, লাদেন (২২), আক্তার হোসেন (৩৭), ফয়সাল (১৯) ও আব্দুল রশিদ (৩৬)।


এ বিষয়ে সরাইল উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবুবকর সরকার বলেন, উপজেলার পাকশিমুল ইউনিয়নের তেলিকান্দি ও জয়ধরকান্দি মৌজায় অবৈধ ভাবে ভেকু দিয়ে কৃষি জমির মাটি কাটা ও বিক্রি করার দায়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ৪ ও ৫ ধারা লঙ্গনের দায়ে মোঃ লাদেন (২২) ও আক্তার হোসেন (৩৭), ০১ বছর করে বিনাশ্রম কারাদন্ড এবং ফয়সাল (১৯) ও আব্দুল রশিদ (৩৬) ০৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।


তিনি আরও বলেন, “কৃষিজমি রক্ষায় অবৈধভাবে মাটি কাটা বন্ধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

দৈনিক সংবাদের কথা

বুধবার, ০৪ নভেম্বর ২০২৬


সরাইলে অবৈধ ভাবে মাটি কাটার দায়ে ৪ জনের কারাদণ্ড

প্রকাশের তারিখ : ২৫ ডিসেম্বর ২০২৫

featured Image
সরাইলে অবৈধ ভাবে মাটি কাটার দায়ে ৪ জনের কারাদণ্ড আব্বাস উদ্দিন:জেলা প্রতিনিধি(ব্রাহ্মণবাড়িয়া)ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলায় কৃষি জমিতে অবৈধভাবে ভেকু দিয়ে মাটি কাটা ও বিক্রি করার অপরাধে ৪জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে উপজেলা প্রশাসন।সোমবার (২২ ডিসেম্বর) উপজেলার পাকশিমুল ইউনিয়নের তেলিকান্দি ও জয়ধরকান্দি মৌজায় এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আবুবকর সরকার। এ সময় অভিযানে থানা পুলিশের একটি দল ও আনসার সদস্যরা সার্বিক সহযোগিতা করে।দন্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন, লাদেন (২২), আক্তার হোসেন (৩৭), ফয়সাল (১৯) ও আব্দুল রশিদ (৩৬)।এ বিষয়ে সরাইল উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবুবকর সরকার বলেন, উপজেলার পাকশিমুল ইউনিয়নের তেলিকান্দি ও জয়ধরকান্দি মৌজায় অবৈধ ভাবে ভেকু দিয়ে কৃষি জমির মাটি কাটা ও বিক্রি করার দায়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ৪ ও ৫ ধারা লঙ্গনের দায়ে মোঃ লাদেন (২২) ও আক্তার হোসেন (৩৭), ০১ বছর করে বিনাশ্রম কারাদন্ড এবং ফয়সাল (১৯) ও আব্দুল রশিদ (৩৬) ০৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।তিনি আরও বলেন, “কৃষিজমি রক্ষায় অবৈধভাবে মাটি কাটা বন্ধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

দৈনিক সংবাদের কথা

সম্পাদক ও প্রকাশক ঃ আর জে রানা 

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদের কথা । সর্বস্বত্ব সংরক্ষিত