আহলে সুন্নাহ যুব সাংস্কৃতিক ফোরাম ডেনমার্কের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
মো:ওসমান গণী: শিবগঞ্জ উপজেলা প্রতিনিধি:
শীতার্ত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে আহলে সুন্নাহ যুব সাংস্কৃতিক ফোরাম ডেনমার্ক। সংগঠনটির উদ্যোগে মঙ্গলবার বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার চককুতুব গ্রাম ও আশপাশের এলাকায় শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
এ সময় এলাকার অসহায়, বিধবা, এতিম ও বৃদ্ধ মানুষের মাঝে মোট ১০০ পিস কম্বল বিতরণ করা হয়। কনকনে শীতে কম্বল পেয়ে উপকারভোগীদের মাঝে স্বস্তি ও আনন্দ লক্ষ্য করা গেছে।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ মাহবুব রহমান। অনুষ্ঠানের সার্বিক সমন্বয় করেন শামীম, সমন্বয়ক—হেল্পিং হ্যান্ড ফাউন্ডেশন বাংলাদেশ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মানহা, সবুজ, সাদিক, ফারুকসহ সংগঠনের অন্যান্য সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আয়োজকরা জানান, শীত মৌসুমে অসহায় মানুষের দুর্ভোগ লাঘব করতেই এই মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সমাজের বিত্তবান ও প্রবাসীদের সহযোগিতায় ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
অনুষ্ঠান শেষে এই মহতী কাজে সম্পৃক্ত সকলের কল্যাণ, সুস্বাস্থ্য ও সফলতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ ডিসেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন