দৈনিক সংবাদের কথা

পটুয়াখালীতে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত

মোঃ আরিফুজ্জামান তুহিন শরীফ, পটুয়াখালী প্রতিনিধিঃ " দক্ষ যুবক গড়বে দেশ, সবার আগে বাংলাদেশ" এই প্রতিপাদ্য নিয়ে পটুয়াখালী জাতীয় দিবস- ২০২৬ উপলক্ষেজেলা প্রশাসন সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে র‍্যালী, আলোচনা সভা ও যুব ঋণের চেক বিতরণ করা হয়েছে।বুধবার (০১ নভেম্বর) সকাল ১০ টায় দিবসটি  উপলক্ষে জেলা প্রশাসন কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালী শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে শুরুর স্থানে এসে শেষ হয়। র‍্যালী শেষে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মহসিন উদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক চৌধুরী আশরাফুল করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সিভিল সার্জন প্রতিনিধি ডা: মোঃ তৌফিকুর রহমান রাকিব, জেলা জামায়েতের আমির এ্যাড. নাজমুল আহসান, জেলা বিএনপির সিনিয়র নেতা সাবেক পৌর মেয়র মোশতাক আহম্মেদ পিনু, জেলা প্রেসক্লাবে সাধারন সম্পাদক মোঃ আরিফ হোসেন,  যুব উন্নয়ন অধিদপ্তরের কো-অর্ডিনেটর মো: শফিকুল ইসলাম, উদ্যােক্তার মধ্য থেকে বক্তব্য রাখেন আমির আব্দুল্লাহ বাছির। সভায় চারটি  উদ্যোগক্তা যুব সংস্থা প্রতিনিধির হাতে ৫ লক্ষ টাকার চেক বিতরন করা হয়। #

পটুয়াখালীতে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত