নিজস্ব প্রতিবেদক: পটুয়াখালীর বাউফল উপজেলায় মাদকবিরোধী অভিযানে ২৫ গ্রাম গাঁজা, ২০ পিস ইয়াবা ও একটি দেশীয় অস্ত্রসহ তিন যুবককে গ্রেপ্তার করেছে বাউফল থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন মোঃ মোহন ভুইয়া (৩৫), নূর ইসলাম (২৫) এবং শাকিল (২৪)।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বাউফল থানা পুলিশের একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আটক করে। এ সময় তাদের দেহ তল্লাশি ও অভিযানে ২৫ গ্রাম গাঁজা, ২০ পিস ইয়াবা এবং একটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, উদ্ধার হওয়া মাদক ও অস্ত্র জব্দ করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।
বাউফল থানা পুলিশ জানিয়েছে, মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন