নারীর কামড়ে নারী আহত, মেডিকেলে ভর্তি" উভয় পক্ষই অভিযোগ দায়ের
মোঃ এনামুল হোসেন
স্টাফ রিপোর্টার
তথ্য সুত্রে জানা গেছে, বাগেরহাটের রামপাল উপজেলায় সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই নারীর মধ্যে সংঘর্ষে এক নারী আহত হয়েছেন।
অভিযোগ উঠেছে, বিরোধের একপর্যায়ে এক নারী অপর নারীকে কামড়ে গুরুতর জখম করেছেন।
আহত নারী আকলিমা খাতুনকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনাটি ঘটে গত সোমবার (২৭ অক্টোবর) সকালে উপজেলার খানবাড়ি এলাকায়। ভুক্তভোগী আকলিমা খাতুন রামপাল থানায় এ বিষয়ে লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগে বলা হয়েছে, খান মোসলেম উদ্দিনের মালিকানাধীন বাগানে প্রতিবেশী খান এসকেন ও তাঁর স্ত্রী লাবনি খাতুন বহিরাগত লোকজন নিয়ে প্রবেশ করে সুপারি পাড়তে যান।
এ সময় মোসলেম উদ্দিনের মেয়ে আকলিমা বাধা দিলে লাবনি ও তাঁর স্বামী লাঠি দিয়ে হামলা চালান। একপর্যায়ে লাবনি আকলিমার গালে কামড় বসান, এতে তিনি গুরুতর আহত হন।
আহত আকলিমা বলেন, “আমার সেনা সদস্য ভাই আরিফকে চাকরি থেকে অপসারণ করানোর ষড়যন্ত্রের অংশ হিসেবেই প্রতিপক্ষ আমাদের ওপর হামলা চালিয়েছে।
জমিটি আমাদের বৈধ দখলে রয়েছে, তবু তারা জোর করে দখল নিতে চাইছে।
অভিযুক্ত খান এসকেনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।
রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, “ঘটনাটি তদন্তাধীন। উভয়পক্ষই অভিযোগ করেছে এবং আহত হওয়ার কথা উল্লেখ করেছে।আমরা বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেব।

বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০২ নভেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন