দৈনিক সংবাদের কথা

জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় উজ্জ্বল নক্ষত্র বাউফল নুরানি মদিনাতুল উলূম ক্যাডেট মাদ্রাসা,

জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় উজ্জ্বল নক্ষত্র বাউফল নুরানি মদিনাতুল উলূম ক্যাডেট মাদ্রাসা,

জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় উজ্জ্বল নক্ষত্র বাউফল নুরানি মদিনাতুল উলূম ক্যাডেট মাদ্রাসা, 


মোঃ ইমরান হোসাইন স্টাফ রিপোর্টার বাউফল উপজেলা, 



আপডেট টাইম : শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫


হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ, বাউফল উপজেলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত হলো ৩০তম জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা–২০২৫-এর জমকালো ফাইনাল রাউন্ড। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সারাদিনব্যাপী বাউফল উপজেলা মসজিদ হলরুমে আয়োজিত প্রতিযোগিতায় অংশ নেয় উপজেলা ও আশপাশ এলাকার শীর্ষ হিফজ শিক্ষার্থীরা।


প্রতিযোগিতার ৫ পারা গ্রুপে সেরা কৃতি হিসেবে প্রথম স্থান অর্জন করে বাউফল মদিনাতুল উলূম নুরানি হাফেজি ক্যাডেট মাদ্রাসার শিক্ষার্থী মোঃ আব্দুল্লাহ। তাঁর এ সাফল্যে প্রতিষ্ঠানটি আনন্দ ও গৌরবে উজ্জ্বল হয়ে ওঠে।


এছাড়া প্রতিযোগিতার ৩০ পারা গ্রুপে দ্বিতীয় স্থান অর্জন করেন সানেস্বর জামিয়া ইসলামিয়া দারুলউলুম মাদ্রাসার শিক্ষার্থী মোহাম্মদ শাফিন। একই গ্রুপে তৃতীয় স্থান লাভ করে মদনপুরা জামিয়া কুরআনিয়া হাফেজিয়া মাদ্রাসা, এবং চতুর্থ স্থান অধিকার করে দক্ষিণ পোনাহুরা হাফেজিয়া মাদ্রাসা।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ, বাউফল উপজেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা মুফতি আবু তাহের। সম্পূর্ণ অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মোঃ আনিচুর রহমান।


প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের পটুয়াখালী জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা আবদুল মতিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা আনোয়ার হোসাইন এবং দপ্তর সম্পাদক হাফেজ মাওলানা আবদুল মতিন।


এছাড়া বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন খেলাফতে ইসলামি পটুয়াখালী জেলা শাখার সহ-সভাপতি এবং বাউফল আসনে দেয়াল ঘড়ি মার্কা নিয়ে এমপি প্রার্থী অধ্যাপক আইয়ুব বিন মুছা।


সারাদিনব্যাপী আয়োজিত এ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীকে নিয়ে অনুষ্ঠানস্থল ছিল ভক্তি, শ্রদ্ধা ও আধ্যাত্মিক আবহে ভরপুর।

আপনার মতামত লিখুন

দৈনিক সংবাদের কথা

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬


জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় উজ্জ্বল নক্ষত্র বাউফল নুরানি মদিনাতুল উলূম ক্যাডেট মাদ্রাসা,

প্রকাশের তারিখ : ১৫ নভেম্বর ২০২৫

featured Image
জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় উজ্জ্বল নক্ষত্র বাউফল নুরানি মদিনাতুল উলূম ক্যাডেট মাদ্রাসা, মোঃ ইমরান হোসাইন স্টাফ রিপোর্টার বাউফল উপজেলা, আপডেট টাইম : শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ, বাউফল উপজেলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত হলো ৩০তম জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা–২০২৫-এর জমকালো ফাইনাল রাউন্ড। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সারাদিনব্যাপী বাউফল উপজেলা মসজিদ হলরুমে আয়োজিত প্রতিযোগিতায় অংশ নেয় উপজেলা ও আশপাশ এলাকার শীর্ষ হিফজ শিক্ষার্থীরা।প্রতিযোগিতার ৫ পারা গ্রুপে সেরা কৃতি হিসেবে প্রথম স্থান অর্জন করে বাউফল মদিনাতুল উলূম নুরানি হাফেজি ক্যাডেট মাদ্রাসার শিক্ষার্থী মোঃ আব্দুল্লাহ। তাঁর এ সাফল্যে প্রতিষ্ঠানটি আনন্দ ও গৌরবে উজ্জ্বল হয়ে ওঠে।এছাড়া প্রতিযোগিতার ৩০ পারা গ্রুপে দ্বিতীয় স্থান অর্জন করেন সানেস্বর জামিয়া ইসলামিয়া দারুলউলুম মাদ্রাসার শিক্ষার্থী মোহাম্মদ শাফিন। একই গ্রুপে তৃতীয় স্থান লাভ করে মদনপুরা জামিয়া কুরআনিয়া হাফেজিয়া মাদ্রাসা, এবং চতুর্থ স্থান অধিকার করে দক্ষিণ পোনাহুরা হাফেজিয়া মাদ্রাসা।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ, বাউফল উপজেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা মুফতি আবু তাহের। সম্পূর্ণ অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মোঃ আনিচুর রহমান।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের পটুয়াখালী জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা আবদুল মতিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা আনোয়ার হোসাইন এবং দপ্তর সম্পাদক হাফেজ মাওলানা আবদুল মতিন।এছাড়া বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন খেলাফতে ইসলামি পটুয়াখালী জেলা শাখার সহ-সভাপতি এবং বাউফল আসনে দেয়াল ঘড়ি মার্কা নিয়ে এমপি প্রার্থী অধ্যাপক আইয়ুব বিন মুছা।সারাদিনব্যাপী আয়োজিত এ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীকে নিয়ে অনুষ্ঠানস্থল ছিল ভক্তি, শ্রদ্ধা ও আধ্যাত্মিক আবহে ভরপুর।

দৈনিক সংবাদের কথা

সম্পাদক ও প্রকাশক ঃ আর জে রানা 

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদের কথা । সর্বস্বত্ব সংরক্ষিত