দৈনিক সংবাদের কথা

দেবিদ্বারে বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

দেবিদ্বারে বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

দেবিদ্বারে বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

মোহাম্মদ উল্লাহ ভূইয়া (সোহাগ) 

কুমিল্লার দেবিদ্বারে ৬০ বছর বয়সী এক বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগে ফয়সাল (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে ৪ ডিসেম্বর রাত সাড়ে ১১টার দিকে জাফরগঞ্জ ইউনিয়নের দক্ষিণ নারায়নপুর (ছয়গুরা) গ্রামের ভিক্টিমের বাড়িতে। গ্রেপ্তারকৃত ফয়সাল একই গ্রামের মো: জিয়ার ছেলে এবং পেশায় একজন ট্রাক হেলপার।


রোববার (৭ ডিসেম্বর) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।


পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঘটনার রাতে ভিক্টিমের ঘরে একা থাকার সুযোগে ফয়সাল প্রবেশ করে জোরপূর্বক ধর্ষণ করে। পরে ঘটনা ধামাচাপা দিতে অভিযুক্তের পরিবার নানা প্রলোভন দেখায় এবং চাপ সৃষ্টি করে। বিষয়টি এলাকায় জানাজানি হলে উত্তেজনা তৈরি হয়।


শনিবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় স্থানীয়রা ফয়সালকে আটক করে পুলিশে খবর দেন। রাত ৯টার দিকে দেবিদ্বার থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে থানায় নিয়ে আসে। পরে ভিক্টিমের ছেলে বাদী হয়ে মামলা করেন।


দেবিদ্বার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মঈনুদ্দীন বলেন সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থল থেকে অভিযুক্তকে আটক করি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফয়সাল ঘটনার সত্যতা স্বীকার করেছে। রোববার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।


আপনার মতামত লিখুন

দৈনিক সংবাদের কথা

বুধবার, ০৪ নভেম্বর ২০২৬


দেবিদ্বারে বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ০৮ ডিসেম্বর ২০২৫

featured Image
দেবিদ্বারে বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তারমোহাম্মদ উল্লাহ ভূইয়া (সোহাগ) কুমিল্লার দেবিদ্বারে ৬০ বছর বয়সী এক বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগে ফয়সাল (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে ৪ ডিসেম্বর রাত সাড়ে ১১টার দিকে জাফরগঞ্জ ইউনিয়নের দক্ষিণ নারায়নপুর (ছয়গুরা) গ্রামের ভিক্টিমের বাড়িতে। গ্রেপ্তারকৃত ফয়সাল একই গ্রামের মো: জিয়ার ছেলে এবং পেশায় একজন ট্রাক হেলপার।রোববার (৭ ডিসেম্বর) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঘটনার রাতে ভিক্টিমের ঘরে একা থাকার সুযোগে ফয়সাল প্রবেশ করে জোরপূর্বক ধর্ষণ করে। পরে ঘটনা ধামাচাপা দিতে অভিযুক্তের পরিবার নানা প্রলোভন দেখায় এবং চাপ সৃষ্টি করে। বিষয়টি এলাকায় জানাজানি হলে উত্তেজনা তৈরি হয়।শনিবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় স্থানীয়রা ফয়সালকে আটক করে পুলিশে খবর দেন। রাত ৯টার দিকে দেবিদ্বার থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে থানায় নিয়ে আসে। পরে ভিক্টিমের ছেলে বাদী হয়ে মামলা করেন।দেবিদ্বার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মঈনুদ্দীন বলেন সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থল থেকে অভিযুক্তকে আটক করি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফয়সাল ঘটনার সত্যতা স্বীকার করেছে। রোববার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

দৈনিক সংবাদের কথা

সম্পাদক ও প্রকাশক ঃ আর জে রানা 

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদের কথা । সর্বস্বত্ব সংরক্ষিত